Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা ইরানি মেসির পর এবার ইরাকি রোনালদো!
খেলাধুলা

ইরানি মেসির পর এবার ইরাকি রোনালদো!

By Sazzad Hossainআগস্ট 22, 20192 Mins Read

ইরানি মেসির পর এবার ইরাকি রোনালদো!

Advertisement

স্পোর্টস ডেস্ক: বছর দুয়েক আগে গণমাধ্যমে এসেছিল লিওনেল মেসির মতো হুবহু দেখতে ইরানের এক ব্যক্তির খবর। ইরানের সেই নকল মেসির নাম ছিল রেজা পারাসটেশ।

তাকে নিয়ে এতটাই মাতামাতি হয়েছিল যে, পুলিশ রেজাকে থানায় ধরে নিয়ে গিয়েছিল মানুষকে বিভ্রান্ত করার অপরাধে! এবার ইরানের পাশেই ইরাকে মিলল অবিকল ক্রিশ্চিয়ানো রোনালদোকে! পর্তুগিজ সুপারস্টারের মতো দেখতে ওই ভদ্রলোকের নাম বিওয়ার আবদুল্লাহ।

ফুটবলবিশ্বে দুই মহাতারকার নাম মেসি এবং রোনালদো। দুজনেই পাঁচটি করে বর্ষসেরার পুরস্কার জিতেছেন। সবদিকেই যেহেতু দুজনের এত মিল, তাহলে মেসির হুবহু কপি বের হলে রোনালদোরও হুবহু কপি বের হলে দোষ কী? এবার সেই নকল রোনালদোরও দেখা মিলল। পেশায় নির্মাণশ্রমিক ২৫ বছর বয়সী আবদুল্লাহর জন্ম, বেড়ে ওঠা ইরাকে হলেও কিছুদিন ধরে তিনি ইংল্যান্ডের ডার্বিশায়ারে থাকছেন। তাকে নিয়ে এখন সামাজিক যোগাযোগমাধ্যমে রীতিমতো শোরগোল পড়ে গেছে।

জানা গেছে, ইংল্যান্ডের এক দোকানে কেনাকাটা করতে গিয়ে তার মালিকের চোখে পড়েন আবদুল্লাহ। শেন ডগলাস নামের সেই দোকানমালিক সর্বপ্রথম আবদুল্লাহর ছবি তুলে তা ছড়িয়ে দেন সামাজিক যোগাযোগমাধ্যমে। এরপর থেকেই আবদুল্লাহ তারকা বনে যান।

আবদুল্লাহ জানতেন, তিনি যে রোনালদোর মতো দেখতে। ইরাকে থাকা অবস্থাতেই তাঁকে অনেকে রোনালদোই ভাবত। আর সুযোগ পেয়ে আবদুল্লাহও নিজেকে রোনালদোর মতোই সাজিয়ে রাখেন। কাপড়চোপড় থেকে শুরু করে চুলের স্টাইল—সবই তিনি রোনালদোর মতোই করেন।

জীবিকার তাগিতে আবদুল্লাহ নির্মাণশ্রমিক হিসেবে কাজ করলেও অবসর সময়ে তিনি ফুটবল খেলেন। খেলেন রোনালদোর পজিশনেই। পরে সেই বিখ্যাত ৭ নম্বর জার্সি। নিজের চেহারা নিয়ে দারুণ খুশি আবদুল্লাহ গণমাধ্যমকে বলেছেন,
আমি উত্তর ইরাকের একজন কুর্দি। আমি দেশে থাকলে লোকজনের মনোযোগের আমার দিকেই থাকে। অনেকেই এসে আমার সঙ্গে ছবি তুলতে চায়। আমার মজাই লাগে।

আমি কাউকে মানা করি না। সবার সঙ্গে ছবি তুলি। অনেক মানুষ আমাকে রোনালদোই ভাবে। আমিও ফুটবল খেলি। রোনালদো যে পজিশনে খেলে, আমিও সেই পজিশনেই খেলি। ওর মতো ৭ নম্বর জার্সি পরি। ওর সঙ্গে দেখা করার ইচ্ছে আমার বহুদিনের।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sazzad Hossain
  • Facebook
  • X (Twitter)

Related Posts
Ancelotti-And-Neymar

নেইমারকে নিয়ে মহা-সুখবর দিলেন আনচেলত্তি

জুন 20, 2026
রেনশ

‘আমার বোলিং ভালো না বলেছিল’ বাংলাদেশকে খোচা রেনশর

জুন 19, 2026
হাকিমি

ধর্ষণ মামলায় বিচারমুখী পিএসজি তারকা আশরাফ হাকিমি

জুন 19, 2026

Latest News

Ancelotti-And-Neymar

নেইমারকে নিয়ে মহা-সুখবর দিলেন আনচেলত্তি

রেনশ

‘আমার বোলিং ভালো না বলেছিল’ বাংলাদেশকে খোচা রেনশর

হাকিমি

ধর্ষণ মামলায় বিচারমুখী পিএসজি তারকা আশরাফ হাকিমি

স্কটল্যান্ড

মরক্কোর বিপক্ষে ইতিহাস গড়ার সুযোগ স্কটল্যান্ডের

BD

শেষ দিকে পথ হারিয়ে বাংলাদেশের হার, সিরিজ অস্ট্রেলিয়ার

বিশ্বকাপ

ব্রাজিল বনাম হাইতি বিশ্বকাপ ম্যাচ অনলাইনে দেখবেন যেভাবে

ফুটবল

ব্রাজিল ম্যাচে থাকবে রানীর শয়নকক্ষে পাওয়া ইতিহাসের প্রাচীনতম ফুটবল

সিরিজ

লিটন-তাসকিন ছাড়াই জিম্বাবুয়ে সিরিজ, এলপিএলে খেলবেন পাঁচ টাইগার

ম্যানুয়েল নয়্যার

বিশ্বকাপের মাঝেই অবসরের ঘোষণা দিলেন নয়্যার

ইতিহাস

কাতারকে ৬ গোলে হারিয়ে ইতিহাস কানাডার, ড্রেসিংরুমে ছুটে গেলেন প্রধানমন্ত্রী

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa