আন্তর্জাতিক ডেস্ক : ঘণ্টায় ১০০ নটিক্যাল মাইল বা ১৮৫ কিলোমিটার বেগে চলতে পারবে এমন স্পিডবোট তৈরি করছে ইরান।

image-230598-1570789561

Advertisement
বুধবার ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) নৌ-শাখার কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলী রেজা তাংসিরির এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, খুব শিগগিরই ইরানি বিশেষজ্ঞরা নিজস্ব সক্ষমতা ও দেশীয় প্রযুক্তির মাধ্যমে এ স্পিডবোটের নির্মাণ কাজ শুরু করবেন।

তিনি আরও বলেন, ‘৯০ নটিক্যাল মাইল বেগে চলতে পারে এমন নৌযান আজ উন্মোচন করা হচ্ছে।’

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইরানের শীর্ষ পর্যায়ের এ সামরিক কর্মকর্তা বলেন, পারস্য উপসাগরে বিদেশি সেনাদের উপস্থিতি এ অঞ্চলকে নিরাপত্তাহীন করা ছাড়া আর কিছু দেয়নি।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google