
ব্রেইন হুক সাংবাদিকদের বলেন, ‘ইরানে সত্য বলে আর কিছু নেই। এ আন্দোলন শুরুর পর থেকে তারা এক হাজারেরও বেশি আন্দোলনকারীকে হত্যা করেছে।’ তিনি বলেন, ‘প্রায় ৭ হাজার ইরানি নাগরিক দেশটির জেলে বন্দি রয়েছেন, এছাড়া হাজার হাজার আন্দোলনকারী গুরুতর আহত হয়েছেন।’
ইরানের সরকার গত মাসে জ্বলানী তেল ও গ্যাসের মূল্য প্রায় ৩০০ শতাংশ বাড়িয়ে দেয়। এসময় গাড়িপ্রতি সর্বোচ্চ জ্বালানী ব্যবহারেরও সীমা নির্ধারণ করে দেয় সরকার। এমন সিদ্ধান্তের পরপরই দেশটির বড় শহরগুলোতে ব্যাপক বিক্ষোভ ও অবরোধ শুরু হয়।
যদিও এ আন্দোলনে এখনও কোনো নিহতের কথা স্বীকার করেনি তেহরান। তবে গত সোমবার আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানায়, এ আন্দোলনে ইরানের নিরাপত্তা বাহিনীর হাতে অন্তত ২০৮ জন নিহত হয়েছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



