
ইরান সরকার ‘ভুল করে’ একটি ইউক্রেনিয়ান উড়োজাহাজ ফেলে দেয়ার কথা স্বীকারের পর থেকে শুরু হয় এই আন্দোলন। অবশ্য সরকারের পক্ষেও রাস্তায় নেমেছেন কয়েক হাজার বিক্ষোভকারী। তাদের অনেকেই রাস্তার মাঝে শুকরানা নামাজ আদায় করছেন। দুই দলই রাস্তায় নামার কারণে দেখা দিয়েছে দাঙ্গার সম্ভাবনা।

পরিস্থিতি নিয়ন্ত্রণে দাঙ্গা পুলিশের পাশাপাশি রাস্তায় টহল দিতে দেখা গেছে সাধারণ পুলিশ, বিপ্লবী গার্ড বাহিনী ও সাদা পোশাকের নিরাপত্তা কর্মীদের। শনিবারের বিশাল বিক্ষোভের পর সতর্ক ছিলো নিরাপত্তা সংস্থাগুলো। তবে রোববারও পরিত্যক্ত মার্কিন দূতাবাসের সামনে দেখা গেছে বেশ কয়েকশো বিক্ষোভকারীকে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



