Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক ইরানে হামলা নিয়ে ইসরায়েলের গোপন পরিকল্পনা ফাঁস!
আন্তর্জাতিক

ইরানে হামলা নিয়ে ইসরায়েলের গোপন পরিকল্পনা ফাঁস!

By Bhuiyan Md TomalOctober 15, 2024Updated:October 15, 20242 Mins Read

ইরানে হামলা নিয়ে ইসরায়েলের গোপন পরিকল্পনা ফাঁস!আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রকে দেওয়া ইসরায়েলের গোপন প্রতিশ্রুতি ফাঁস হয়েছে। মঙ্গলবার (১৫ অক্টোবর) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনটিতে ওয়াশিংটন পোস্ট, ওয়াল স্ট্রিট জার্নালের মতো সংবাদমাধ্যমের বরাত দেওয়া হয়েছে।

ইরানে যে কোনো সময় হামলা চালাতে পারে ইসরায়েল। দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সেই হামলার ছক কষছেন। এ নিয়ে উদ্বিগ্ন বিশ্ব। বিশেষ করে ইরানের পারমাণবিক বা তেল স্থাপনায় আঘাত হানলে মধ্যপ্রাচ্যজুড়ে সর্বাত্মক যুদ্ধ এড়ানো এক প্রকার অসম্ভব। তাই ইসরায়েলকে দমিয়ে রাখছে যুক্তরাষ্ট্র। এ নিয়ে দুই দেশের শীর্ষ পর্যায়ে দফায় দফায় বৈঠক হয়েছে। সেসব বৈঠকের সিদ্ধান্ত গোপন রাখে দেশ দুটি।

কিন্তু নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, যুক্তরাষ্ট্রকে ইসরায়েল বলেছে- তারা ইরানের পারমাণবিক বা তেল স্থাপনায় আঘাত করবে না।

ইসরায়েল হোয়াইট হাউসকে আশ্বস্ত করেছে, ইরানের ওপর পরিকল্পিত প্রতিশোধমূলক হামলার যে প্রস্তুতি নেওয়া হচ্ছে তাতে পরমাণু বা তেল স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হচ্ছে না। তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু হোয়াইট হাউসকে একটি সম্ভাব্য পাল্টা হামলার কথা জানিয়েছেন এবং বলেছেন, তারা কেবল ইরানের সামরিক স্থাপনাগুলো লক্ষ্যবস্তু করার কথা ভাবছে।

Advertisement

ইরানে হামলা নিয়ে ইসরায়েলের গোপন পরিকল্পনা ফাঁস!
‘ইসরায়েলকে অস্ত্র দেওয়া বন্ধ হলে যুদ্ধও বন্ধ হবে’
ওয়াল স্ট্রিট জার্নালও বেনামি মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে বলেছে, গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও নেতানিয়াহুর মধ্যে একটি ফোনালাপ হয়। পাশাপাশি মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন ও ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের মধ্যে সাম্প্রতিক দিনগুলোতে কয়েকবার কথা হয়েছে। সেসব কথোপকথনে ইসরায়েলের পক্ষ থেকে একই প্রতিশ্রুতি এসেছে।

ইসরায়েলের হামলায় হিজবুল্লাহর প্রধান হাসান নাসরওল্লাহ নিহতের প্রতিক্রিয়ায় গত ১ অক্টোবর ইরান দেশটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ। এরপরই ইসরায়েল পাল্টা আক্রমণ করার প্রতিশ্রুতি দিয়ে প্রস্তুতি শুরু করে। কিন্তু এখনও তারা হামলা করেনি। ধারণা করা হচ্ছে, নেতানিয়াহু মোক্ষম সময়ের অপেক্ষা করছেন।

এদিকে লেবাননে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। এবার তারা উত্তরে খ্রিস্টান অধ্যুষিত জঘর্তা জেলার একটি গ্রামে বিমান হামলা চালিয়েছে। এতে ১৮ জন নিহত এবং ৪ জন আহত হয়েছেন।

গাজা যুদ্ধ শুরুর পর সোমবার (১৪ অক্টোবর) উত্তর লেবাননে এই প্রথমবার এমন হামলা চালালো ইসরায়েল।

এর আগে রোববার রাতে দেশটির দক্ষিণাঞ্চলে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) হিজবুল্লাহর ২০০ লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়েছে, যা দেশটির জন্য একটি বড় আঘাত হিসেবে বিবেচিত হচ্ছে। পাশাপাশি গাজায়ও ইসরায়েলি বাহিনীর হামলার ঘটনা ঘটেছে।

লেবাননের রেডক্রস জানিয়েছে, বিমান হামলা জঘর্তা জেলার একটি খ্রিস্টান অধ্যুষিত গ্রামে সংঘটিত হয়েছে। এ অঞ্চলটি হিজবুল্লাহর শক্তিশালী ঘাঁটি হিসেবে পরিচিত এলাকাগুলো থেকে অনেক দূরে অবস্থিত।

স্থানীয় জনগণ এবং লেবাননের সরকারের মতে, এই হামলার শিকার হওয়া গ্রামটি যুদ্ধে প্রত্যক্ষভাবে জড়িত ছিল না। এর ফলে হামলাটিকে সুশীল সমাজ ও মানবাধিকার সংগঠনগুলোও নিন্দা জানিয়েছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Bhuiyan Md Tomal
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Bhuiyan Md Tomal is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He works to ensure accuracy, clarity, and consistency in published content for digital audiences. His approach reflects a commitment to responsible journalism and quality reporting.

Related Posts
পাকিস্তানি নারী গোয়েন্দা

পাকিস্তানি নারী গোয়েন্দার ‘হানিট্র্যাপে’ ভারতীয় বিমানবাহিনীর পাইলট

August 8, 2026
News

লন্ডনের আকাশে রহস্যময় চাকতি দেখলেন পাইলট

August 3, 2026
টেলিগ্রাম প্রতিষ্ঠাতা

সন্ত্রাসী কাজে সহায়তা, টেলিগ্রাম প্রতিষ্ঠাতা দুরভকে খুঁজছে রাশিয়া

July 29, 2026

Latest News

পাকিস্তানি নারী গোয়েন্দা

পাকিস্তানি নারী গোয়েন্দার ‘হানিট্র্যাপে’ ভারতীয় বিমানবাহিনীর পাইলট

News

লন্ডনের আকাশে রহস্যময় চাকতি দেখলেন পাইলট

টেলিগ্রাম প্রতিষ্ঠাতা

সন্ত্রাসী কাজে সহায়তা, টেলিগ্রাম প্রতিষ্ঠাতা দুরভকে খুঁজছে রাশিয়া

মেট্রো স্টেশন বন্ধ

উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ

অমিত শাহের পদত্যাগ

অমিত শাহের পদত্যাগ ও মোদির ক্ষমা প্রার্থনাসহ ৫ দফা দাবি রাহুল গান্ধীর

Oil

টানা উত্তেজনায় পাঁচ সপ্তাহের সর্বোচ্চে তেলের দাম

রাহুল-প্রিয়াঙ্কা

মুক্তি পেলেন রাহুল-প্রিয়াঙ্কা, দিলেন যে বার্তা

মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন

ইলন মাস্কের নিউরালিংকের আগেই বাণিজ্যিকভাবে মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন করল চীন

Boys

দিল্লির যন্তর-মন্তরে ফের হাজারো তরুণের জমায়েত

Rahul

মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa