Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণে ইইউ’র গভীর উদ্বেগ প্রকাশ
আন্তর্জাতিক

ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণে ইইউ’র গভীর উদ্বেগ প্রকাশ

By জুমবাংলা নিউজ ডেস্কJanuary 6, 20212 Mins Read

ইউরোপীয় ইউনিয়ন

Advertisement

আন্তর্জাতিক ডেস্ক: ইরানে শতকরা ২০ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করার খবর প্রকাশিত হওয়ার পর ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ এ ব্যাপারে ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করেছে। একইসঙ্গে এই ইউনিয়ন বলেছে, ইরানের সঙ্গে বিশ্ব শক্তিগুলোর স্বাক্ষরিত পরমাণু সমঝোতাকে রক্ষা করার লক্ষ্যে নিজের প্রচেষ্টা দ্বিগুণ করবে ইউরোপ। খবর পার্সটুডে’র।

ইইউ’র একজন মুখপাত্র বলেছেন, তারা ইরানের সব পদক্ষেপকে ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছেন এবং পরমাণু সমঝোতায় দেয়া নিজ নিজ প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে সব পক্ষের প্রতি আহ্বান জানাচ্ছেন। ইউরোপীয় ইউনিয়ন মনে করছে, ইরান যে ২০ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করছে তা থেকে ফিরে আসার সুযোগ রয়েছে। পরমাণু সমঝোতাকে পুনরুজ্জীবিত করার সুযোগ এখনো রয়েছে এবং তা করতে পারলে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে চলমান বিরোধের মীমাংসা সম্ভব ।

এর আগে ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ জোরদার করার প্রেক্ষাপটে সব পক্ষকে ধৈর্য ধারণ করার আহ্বান জানিয়েছে চীন।  চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনইং গতকাল(মঙ্গলবার) এক সংবাদ ব্রিফিংয়ে বলেন, পরমাণু ইস্যুতে উত্তেজনা বাড়িয়ে দিতে পারে এমন যেকোনো পদক্ষেপ নেয়া থেকে সব পক্ষকে বিরত থাকতে হবে। তিনি বলেন, ইরানের পরমাণু ইস্যুটি অত্যন্ত জটিল এবং স্পর্শকাতর। সেজন্য এমন কোনো পদক্ষেপ নেয়া উচিত হবে না যাতে কূটনৈতিক প্রচেষ্টার সুযোগ বন্ধ হয়ে যায়।

চুনইং বলেন, এই মুহূর্তে সবার পক্ষ থেকে জরুরি যে কাজটি করা দরকার সেটি হচ্ছে- নিঃশর্তভাবে আমেরিকাকে পরমাণু সমঝোতায় ফিরিয়ে আনা এবং ইরানের ওপর থেকে সমস্ত নিষেধাজ্ঞা প্রত্যাহারের ব্যবস্থা করা।

সম্প্রতি, ইরান নতুন করে ২০ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণের ঘোষণা দিয়েছে। ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান আলি আকবর সালেহি বলেছেন, ২০ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ পুনরায় শুরু করতে মাত্র ২৪ ঘণ্টা সময় লেগেছে এবং এখন প্রতি ঘণ্টায় ১৭ থেকে ২০ গ্রাম ইউরেনিয়াম উৎপাদন হচ্ছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
Boys

দিল্লির যন্তর-মন্তরে ফের হাজারো তরুণের জমায়েত

July 21, 2026
Rahul

মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

July 21, 2026
মোদির পদত্যাগ

জোরালো হচ্ছে মোদির পদত্যাগের দাবি

July 21, 2026

Latest News

Boys

দিল্লির যন্তর-মন্তরে ফের হাজারো তরুণের জমায়েত

Rahul

মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

মোদির পদত্যাগ

জোরালো হচ্ছে মোদির পদত্যাগের দাবি

রাজীব খাণ্ডেলওয়াল

‘স্ত্রীর গোলামি’ করতেই শান্তি পাই : রাজীব খাণ্ডেলওয়াল

রাজা

৪০ রানী নিয়ে পোশাক ছাড়াই গোসল করতেন এই রাজা

অভিনেত্রী স্বরা

ককরোচ জনতা পার্টির আন্দোলন থেকে অভিনেত্রী স্বরার স্বামী গ্রেপ্তার

Saudi

সৌদিতে গৃহকর্মীদের ইকামা নবায়নে বড় সুখবর

UK-prime-minister

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হলেন অ্যান্ডি বার্নহ্যাম

হরমুজ

হরমুজ দিয়ে ‘এক ফোঁটা’ তেল-গ্যাসও যাবে না, হুঁশিয়ারি ইরানের

Sap

বিমার টাকার লোভে বিছানায় বিষধর সাপ ছেড়ে স্বামীকে হত্যা!

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa