
ইরানের জাতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, জেদ্দা থেকে প্রায় ৬০ মাইল দূরে অপরিশোধিত তেলের এই ট্যাঙ্কারে এদিন মিসাইল হামলা হয় স্থানীয় সময় ভোর ৫টা নাগাদ। ভোর ৫টা ২০ মিনিটে হামলা হয়েছে শিনোপা নামক ট্যাঙ্কারে। মধ্যপ্রাচ্যের দায়িত্বপ্রাপ্ত ইউএস নেভির মুখপাত্র পিট পাগানো ঘটনার কথা স্বীকার করে নিলেও এই বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি।
মাস খানেক আগেই হরমুজ প্রণালীতে একের পর এক ট্যাঙ্কার ধ্বংসের ঘটনায় ইরানের দিকে আঙুল তুলেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরান সেই দায় স্বীকার করেনি। তবে আন্তর্জাতিক মহলের একাংশের দাবি সেই ঘটনার পাল্টা জবাব হিসেবে এই মিসাইল আক্রমণ করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



