নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট (ইরি) এশিয়ার আঞ্চলিক পরিচালক ড. জংসু শিন মঙ্গলবার (২৩ জানুয়ারি) বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) সদর দপ্তর পরিদর্শন করেছেন।

ইরি`র পরিচালক ড. জংসু শিনের ব্রি পরিদর্শন

Advertisement

ব্রি’র মহাপরিচালক ড. মো. শাহজাহান কবীর ব্রি সদর দপ্তরে তাকে স্বাগত জানান। পরে সফররত ইরি’র এশিয়ার আঞ্চলিক পরিচালক ব্রি’র বিভাগীয় প্রধানদের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হন এবং কেন্দ্রীয় গবেষণাগার, রাইস মিউজিয়াম পরিদর্শন করেন।

ব্রি’র মহাপরিচালক ড. মো. শাহজাহান কবীরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ব্রি’র অর্জন ও অগ্রগতি সম্পর্কে পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন উদ্ভিদ প্রজনন বিভাগের সিএসও এবং প্রধান ড. খোন্দকার মো. ইফতেখারুদ্দৌলা।

এসময় ব্রি’র মহাপরিচালক বলেন, বিশ্বের সাথে তাল মিলিয়ে ব্রি’র গবেষণা কার্যক্রম পরিচালনা হয়। বর্তমান সরকারের সুচিন্তিত পরিকল্পনায় বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। তিনি ব্রি এবং ইরি’র মধ্যে পারস্পরিক সহযোগিতার উপর গুরুত্ব আরোপ করেন।

সভায় উপস্থিত ছিলেন ব্রি’র পরিচালক (প্রশাসন ও সাধারণ পরিচর্যা) ড. মো. আব্দুল লতিফ, ইরি’র বাংলাদেশ প্রতিনিধি হোমনাথ ভান্ডারি, উচ্চ শিক্ষা ও গবেষণা সমন্বয়কারী ড. মুন্নুজান খানম, ইরি’র নির্বাহী সহকারী মোহাম্মদ শাহীন ভূঁইয়া প্রমুখ। মতবিনিময় সভা শেষে ব্রি’র পক্ষ থেকে সফররত প্রতিনিধি দলের সদস্যদের ক্রেস্ট এবং বিভিন্ন উপহার সামগ্রী উপহার দেওয়া হয়।

গাজীপুরে শীতার্তদের মাঝে বিজিবির শীতবস্ত্র বিতরণ

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google