পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ সামাজিক মাধ্যমে একটি পোস্টে ইসরায়েলকে ‘দুষ্ট এবং মানবতার জন্য অভিশাপ’ হিসেবে অভিহিত করেছেন।
তিনি ইসরায়েলকে লেবাননে ‘জাতি-সংহারের’ অভিযোগে অভিযুক্ত করেছেন, এমন সময় যখন শান্তি আলোচনা চলমান রয়েছে।
তিনি বলেন, ‘নিরপরাধ নাগরিকরা ইসরায়েলের হাতে নিহত হচ্ছেন—প্রথম গাজা, তারপর ইরান, এবং এখন লেবানন। রক্তপাত অব্যাহত রয়েছে।’
এদিকে, লেবাননের সঙ্গে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরাসরি আলোচনার সিদ্ধান্ত যুক্তরাষ্টের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চাপ দেওয়ার পর এসেছে। একজন মার্কিন কর্মকর্তা সিএনএনকে এ কথা জানিয়েছেন।
নেতানিয়াহু জানিয়েছেন, তার সরকার লেবাননের সঙ্গে সরাসরি আলোচনায় বসার জন্য প্রস্তুত।
সূত্র: আল-জাজিরা
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


