Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : প্রায় ছয় দশক ধরে ফিলিস্তিনের ভূখণ্ড দখল করে রেখেছে ইসরায়েল। তাদের এই দখলদারি বৈধ কি না, তা নিয়ে আজ সোমবার জাতিসংঘের সর্বোচ্চ আদালত আইসিজেতে শুনানি অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে শুনানির জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছেন বিশ্ব আদালত।

আলজাজিরার খবর অনুযায়ী, সোমবার ইসরায়েলি দখলদারির বিরুদ্ধে ফিলিস্তিনের মৌখিক শুনানি হবে। আজ ফিলিস্তিন যুক্তিতর্ক উপস্থাপন করবে। অবশ্য আইসিজের এ শুনানিতে ৫২টি দেশ ও তিনটি আন্তর্জাতিক সংস্থা অংশ নেবে। এতে প্রথমে কথা বলবে ফিলিস্তিন। সব মিলিয়ে এ শুনানি শেষ হতে ছয়দিন লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে।

শনিবার মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ জানিয়েছে, ১৯৪৬ সালে আইসিজে প্রতিষ্ঠার পর এত বেশি সংখ্যক দেশ এই প্রথম কোনো শুনানিতে অংশ নিচ্ছে। এ উপস্থিতি প্রমাণ করছে যে কয়েক দশক ধরে চলে আসা সংকট সমাধানে আন্তর্জাতিক আইন ব্যবহারে সমর্থন ক্রমেই বাড়ছে।

সংস্থাটির জ্যেষ্ঠ আইনবিষয়ক উপদেষ্টা ক্লাইভ বল্ডউইন বলেন, প্রথমবারের মতো আন্তর্জাতিক বিচার আদালত ফিলিস্তিনি জনগণের ওপর ইসরায়েলের ছয় দশক ধরে চলা দখলদারিত্ব ও অবিচারের বিষয়টি বড় আকারে নিয়েছে।

তিনি বলেন, যেসব দেশের সরকার আদালতে তাদের যুক্তিতর্ক উপস্থাপন করবে, তাদের উচিত এই যুগান্তকারী শুনানিতে ইসরায়েলের বর্ণবাদ ও নিপীড়নের মতো মানবতাবিরোধী গুরুতর অপরাধের কথা তুলে ধরা।

তবে এই মামলাটি আইসিজেতে ইসরায়েলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার দায়ের করা গণহত্যা মামলা থেকে আলাদা। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েল গণহত্যা চালাচ্ছে এমন অভিযোগে গত ডিসেম্বরে মামলাটি করেছিল দক্ষিণ আফ্রিকা। এবারের মামলায় ১৯৬৭ সাল থেকে পশ্চিম তীর, গাজা ও পূর্ব জেরুজালেমে ইসরায়েলের দখলদারির ওপর জোর দেওয়া হয়েছে।

হামাসকে ইসরাইলের আলটিমেটাম

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Bhuiyan Md Tomal is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He works to ensure accuracy, clarity, and consistency in published content for digital audiences. His approach reflects a commitment to responsible journalism and quality reporting.