Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক ফ্রান্সে ঢুকতে পারবেন না ইসরায়েলের অর্থমন্ত্রী স্মোটরিচ
আন্তর্জাতিক

ফ্রান্সে ঢুকতে পারবেন না ইসরায়েলের অর্থমন্ত্রী স্মোটরিচ

By Md EliasJune 9, 20261 Min Read

ফ্রান্সে ঢুকতে পারবেন না ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোটরিচ। তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে ইউরোপের দেশটি।
ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-নোয়েল ব্যারো এই তথ্য জানিয়েছেন।

ইসরায়েলের অর্থমন্ত্রী স্মোটরিচ

Advertisement

তিনি বলেছেন, দখলকৃত পশ্চিম তীরে সহিংসতা ও বসতি সম্প্রসারণের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে পাঁচ দেশ সমন্বিত নিষেধাজ্ঞা আরোপ করেছে। একই সঙ্গে তিনি ঘোষণা করেন, ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোটরিচকে ফ্রান্সে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় ফরাসি পররাষ্ট্রমন্ত্রী বলেন, “আমাদের ব্রিটিশ, কানাডীয়, অস্ট্রেলীয়, নিউজিল্যান্ড ও নরওয়েজিয়ান অংশীদারদের সঙ্গে সমন্বয় করে আমরা দখলকৃত পশ্চিম তীরে বসতি সম্প্রসারণ ও সহিংসতা বৃদ্ধির জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছি।”

তিনি আরও জানান, “ইসরায়েলি অর্থমন্ত্রী বেজালেল স্মোটরিচসহ মোট চারজন বসতি সংগঠনের নেতা এবং ২১ জন সহিংস বসতি স্থাপনকারীকে ফ্রান্সে প্রবেশে নিষেধাজ্ঞার তালিকাভুক্ত করা হয়েছে।”

পররাষ্ট্রমন্ত্রী ব্যারো বলেন, বেজালেল স্মোটরিচ পশ্চিম তীরের সংযুক্তিকরণ নীতি প্রকাশ্যে সমর্থন করেন এবং নতুন বসতি স্থাপন, গাজা পুনঃউপনিবেশকরণ, ফিলিস্তিনি কর্তৃপক্ষের অর্থনৈতিক অবক্ষয় এবং ফিলিস্তিনি জনগণের ওপর এর নেতিবাচক প্রভাব সৃষ্টিকারী নীতিকে উৎসাহিত করেন।

তিনি আরও বলেন, এই ধরনের নীতি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে গ্রহণযোগ্য নয়, যারা দ্বি-রাষ্ট্র সমাধানের প্রতি দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ।

বাজেটে দাম কমতে পারে যেসব পণ্যের

বিশ্লেষকদের মতে, ফ্রান্সের এই সিদ্ধান্ত ইউরোপীয় মিত্রদের সঙ্গে সমন্বিতভাবে ইসরায়েলি বসতি সম্প্রসারণ নীতির বিরুদ্ধে কূটনৈতিক চাপ আরও জোরদার করার ইঙ্গিত দিচ্ছে।

সূত্র: আল-জাজিরা

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Md Elias
  • Website

Md Elias is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency across digital platforms. His work reflects a commitment to responsible journalism and reader-focused reporting.

Related Posts
ট্রাম্পের আদেশ

জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার অধিকার বহাল, ট্রাম্পের আদেশ খারিজ

July 1, 2026
polymarket_top7-team

বিশ্বকাপ কে জিতবে, ৪ বিলিয়ন ডলারের প্রেডিকশন মার্কেটে এগিয়ে ‘৭ দেশ’

July 1, 2026
Vumi

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প: মৃত্যুর তালিকায় প্রায় ২০০০ মানুষ

July 1, 2026

Latest News

ট্রাম্পের আদেশ

জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার অধিকার বহাল, ট্রাম্পের আদেশ খারিজ

polymarket_top7-team

বিশ্বকাপ কে জিতবে, ৪ বিলিয়ন ডলারের প্রেডিকশন মার্কেটে এগিয়ে ‘৭ দেশ’

Vumi

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প: মৃত্যুর তালিকায় প্রায় ২০০০ মানুষ

ভূমিকম্প

ভেনেজুয়েলায় ভূমিকম্পের ছয় দিন পর ধ্বংসস্তূপ থেকে ৩ বছরের শিশুকে জীবিত উদ্ধার

টাইম স্লট

ভারতের ভিসার জন্য ‘টাইম স্লট’ নিয়ে নতুন সিদ্ধান্ত

ভারতের হাত

এবার ভারতের হাত কেটে দেওয়ার হুঁশিয়ারি পাকিস্তানের

আয়াতুল্লাহ আলী খামেনি

খামেনির অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নেবেন স্পিকার হাফিজ উদ্দিন

ইসকন মুখপাত্র

বাংলাদেশ ও চিন্ময় কৃষ্ণ প্রসঙ্গে মন্তব্য করায় কলকাতার ইসকন মুখপাত্র বহিষ্কার

চীন

জাপানের ২০ প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করল চীন

Vumi

এক ঘণ্টারও কম সময়ে বাংলাদেশের আশপাশে তিনটি ভূমিকম্প, সতর্কতার আহ্বান

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa