আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকা আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) গণহত্যার মামলা দায়েরের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ইসলামি সহযোগিতা সংস্থা ওআইসি।

Advertisement

গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে প্রায় তিন মাস ধরে ইসরায়েলি আগ্রাসনের পর দক্ষিণ আফ্রিকা আইসিজে-তে মামলা দায়েরের সিদ্ধান্ত নেয়।

কাতার নিউজ এজেন্সি কিউএনএ জানিয়েছে, ওআইসি শনিবার এক বিবৃতিতে এ ব্যাপারে আইসিজেকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানায়। সেইসঙ্গে অবরুদ্ধ ফিলিস্তিন ভূখণ্ডে ইসরায়েলি গণহত্যা বন্ধ করার জন্য জরুরি ব্যবস্থা গ্রহণেরও আহ্বান জানিয়েছে ওআইসি।

ওআইসি’র বিবৃতিতে আরও বলা হয়েছে, দখলদার ইসরায়েল নির্বিচারে বেসামরিক জনগোষ্ঠীর ওপর গণহত্যা চালিয়ে যাচ্ছে। তারা হাজার হাজার ফিলিস্তিনিকে হতাহত করছে, ফিলিস্তিনিদেরকে জোরপূর্বক বাস্তুচ্যুত করছে। ফিলিস্তিনিদের মৌলিক চাহিদা এবং মানবিক সহায়তা পেতেও বাধা দিচ্ছে। তাদের ঘরবাড়ি ধ্বংস করছে। এমনকি স্বাস্থ্য, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান পর্যন্ত ধ্বংস করছে বলে বিবৃতিতে বলা হয়েছে।

এরই পরিপ্রেক্ষিতে শুক্রবার আন্তর্জাতিক আদালতে ইসরায়েলি অপরাধযজ্ঞের বিচার চেয়ে একটি মামলা দায়ের করেছে দক্ষিণ আফ্রিকা। সূত্র: কিউএনএ, সৌদি প্রেস এজেন্সি

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.