আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলকে হুঁশিয়ার বার্তা দিলেন রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট ও দেশটির নিরাপত্তা কাউন্সিলের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ। তিনি ইসরায়েলকে ইউক্রেনে অস্ত্র সরবরাহের বিরুদ্ধে সতর্ক করেছেন। আল-জাজিরার এক লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

মেদভেদেভ বলেন, কিয়েভের বাহিনীকে শক্তিশালী করার যেকোনো পদক্ষেপ দ্বিপাক্ষিক সম্পর্কের মারাত্মক ক্ষতি করবে। ইসরায়েল কিয়েভকে অস্ত্র সরবরাহের জন্য প্রস্তুত বলে মনে হচ্ছে। এটি হচ্ছে অত্যন্ত বেপরোয়া একটি পদক্ষেপ। এতে আমাদের দেশগুলোর মধ্যে সমস্ত দ্বিপাক্ষিক সম্পর্ককে ধ্বংস করবে।
রুশ

Advertisement

ইসরায়েল ইউক্রেনকে হেলমেটসহ মানবিক সহায়তা পাঠালেও এখন পর্যন্ত কোনো অস্ত্র পাঠায়নি।

ইসরায়েলের প্রধানমন্ত্রী ইয়ার ল্যাপিডের পররাষ্ট্র বিষয়ক একজন মুখপাত্র এএফপিকে বলেছেন, তার কার্যালয় মেদভেদেভের মন্তব্যের পরিপ্রেক্ষিতে কোনো মন্তব্য করতে রাজি নয়।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর আজ পর্যন্ত টানা ২৩৬ দিনের মতো চলছে দেশ দুইটির সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই। উলটো পূর্ব ইউক্রেনে দেশ দুইটির মধ্যে সংঘাত আরও বেড়েছে। ইউক্রেনে সংঘাত শুরুর পর থেকে যুক্তরাষ্ট্রসহ বহু পশ্চিমাদেশ ইউক্রেনকে অস্ত্র দিয়ে সাহায্য করে আসছে।

বাথরুমে পরার এক জোড়া স্লিপারের দাম ১১ হাজার টাকা

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.