Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক ইসরায়েলের কোনও বিমানকে আকাশসীমা ব্যবহারের সুযোগ দেবে না কুয়েত
আন্তর্জাতিক

ইসরায়েলের কোনও বিমানকে আকাশসীমা ব্যবহারের সুযোগ দেবে না কুয়েত

By Mohammad Al Aminসেপ্টেম্বর 3, 20202 Mins Read

ইসরায়েলের কোনও বিমানকে আকাশসীমা ব্যবহারের সুযোগ দেবে না কুয়েত

Advertisement

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলের কোনও বিমানকে আকাশসীমা ব্যবহারের সুযোগ দেবে না কুয়েত। সরকারি সূত্রের বরাত দিয়ে দেশটির প্রভাবশালী দৈনিক আলকাবাসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইসরায়েলি বিমান সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার সময় কুয়েতের আকাশসীমা ব্যবহার করেছে বলে খবর প্রকাশিত হওয়ার পর দেশটি তা প্রত্যাখ্যান করেছে।

কুয়েত সরকার বলেছে, ইসরায়েলি বিমান কুয়েতের আকাশ ব্যবহার করেছে বলে যে খবর বেরিয়েছে তা ভিত্তিহীন এবং গুজব। কুয়েত কোনদিনই ইসরায়েলের কোনও বিমানকে তাদের আকাশসীমা ব্যবহার করতে দেবে না। এছাড়া কুয়েত ইসরায়েলের সঙ্গে সম্পর্কও প্রতিষ্ঠা করবে না বলে জানানো হয়েছে।

দখলদার ইসরায়েল ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে গত সোমবার (৩১ আগস্ট) থেকে আনুষ্ঠানিকভাবে বিমান চলাচল শুরু হয়েছে। সৌদি আরব ইসরায়েলকে তাদের আকাশসীমা ব্যবহারের অনুমতি দিয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা ও জ্যেষ্ঠ উপদেষ্টা জ্যারেড কুশনার দু’দিনের সফরে সংযুক্ত আরব আমিরাত থেকে সৌদি আরবে পৌঁছে দেশটির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করেন। ওই বৈঠকের পর সংযুক্ত আরব আমিরাত থেকে ইসরায়েলে বিমান চলাচলে নিজেদের আকাশপথ ব্যবহারের অনুমতি দেয় সৌদি।

গত ১৩ আগস্ট ইসরায়েলের সঙ্গে পূর্ণাঙ্গ সম্পর্ক প্রতিষ্ঠার ঘোষণা দেয় আরব আমিরাত। এরপর বিমান চলাচলও শুরু হয়।

প্রথম ফ্লাইটে যাত্রী হিসেবে ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা ও উপদেষ্টা জেয়ার্ড কুশনার। এছাড়া তার সঙ্গে ছিলেন ইসরায়েলের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মিইর বেন শাবাত ও মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রবার্ট ও’ব্রায়ান।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Mohammad Al Amin
  • X (Twitter)

Mohammad Al Amin is a member of the iNews Desk editorial team, contributing to day-to-day news coverage with an emphasis on factual accuracy, responsible reporting, and clear storytelling. As part of the newsroom workflow, he works closely with editors and reporters to help produce timely, well-verified articles that meet iNews’ editorial and journalistic standards for a global readership.

Related Posts
জ্বালানি বিক্রি

দখলকৃত ক্রিমিয়ায় জ্বালানি বিক্রি বন্ধ করে দিয়েছে রাশিয়া

জুন 21, 2026
প্রবাসী

কাতারে নিহত ৫ প্রবাসীর বাড়ি সিলেটে, জানা গেল পরিচয়

জুন 21, 2026
সবজির রসের ফর্মুলা

সবজির রসের ফর্মুলা খেয়ে বদলে গেলো ৩ মাসের শিশুর রং

জুন 21, 2026

Latest News

জ্বালানি বিক্রি

দখলকৃত ক্রিমিয়ায় জ্বালানি বিক্রি বন্ধ করে দিয়েছে রাশিয়া

প্রবাসী

কাতারে নিহত ৫ প্রবাসীর বাড়ি সিলেটে, জানা গেল পরিচয়

সবজির রসের ফর্মুলা

সবজির রসের ফর্মুলা খেয়ে বদলে গেলো ৩ মাসের শিশুর রং

a-farmer-sprays-insecticide

ভারতের ৩ শতাধিক কৃষিপণ্যে ক্যানসারের উপাদান, নিষিদ্ধ দেশে দেশে

delhi

ভারতে ‘শিশু বাজারের’ সন্ধান, ছেলে বিক্রি হয় ৮ লাখে আর মেয়ের দাম ৪ লাখ

hormuz

জ্বালানি বাজারে স্বস্তি, হরমুজে জাহাজ চলাচলে ইরানের বড় ঘোষণা

ইতালির প্রধানমন্ত্রী

ট্রাম্পের যে মন্তব্যকে বানানো গল্প বলে ক্ষোভ ঝাড়লেন ইতালির প্রধানমন্ত্রী

যুদ্ধবিরতি

লেবাননে যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল, তাৎক্ষণিকভাবে কার্যকর

কোরআন

মক্কার জাদুঘরে ৪০০ বছরের পুরোনো বিরল কোরআন পাণ্ডুলিপি প্রদর্শিত

জুমার নামাজ

মসজিদে হারাম ও নববিতে আজ জুমার নামাজ পড়াবেন যারা

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa