Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক মিয়ানমারে সৈন্য চলাচল রুখতে বিক্ষোভকারীদের রাস্তা অবরোধ
আন্তর্জাতিক

মিয়ানমারে সৈন্য চলাচল রুখতে বিক্ষোভকারীদের রাস্তা অবরোধ

By জুমবাংলা নিউজ ডেস্কFebruary 17, 2021Updated:February 17, 20212 Mins Read

মিয়ানমারে সৈন্য চলাচল রুখতে বিক্ষোভকারীদের রাস্তা অবরোধ

Advertisement

আন্তর্জাতিক ডেস্ক: মিয়ানমারে অভ্যুত্থানের বিরুদ্ধে প্রতিদিন বিক্ষোভ হচ্ছে৷ বুধবার রেকর্ডসংখ্যক মানুষ প্রতিবাদে অংশ নিয়েছেন৷ এদিকে, ইয়াঙ্গনে আরো সৈন্য মোতায়েন শুরুর খবরে শঙ্কা প্রকাশ করেছেন জাতিসংঘের ব়্যাপোটার কর্মকর্তা টম অ্যান্ড্রুস৷ খবর ডয়চে ভেলে’র।

তিনি বলেন, ‘‘অতীতে সৈন্য মোতায়েনের সময় গণহারে হত্যা, আটক ও গুমের ঘটনা ঘটেছে৷ একইসঙ্গে গণবিক্ষোভের পরিকল্পনা ও সৈন্য মোতায়ন শুরুর খবরে আমি শঙ্কিত৷”

অ্যান্ডুসের সঙ্গে একমত মিয়ানমারে নিযুক্ত জাতিসংঘের বিশেষ দূত ক্রিস্টিন শ্র্যানার বার্গেনার৷ ডয়চে ভেলেকে তিনি বলেন, ‘‘আমাদের ভুলে গেলে চলবে না, মিয়ানমারে ২১টি এথনিক সশস্ত্র গোষ্ঠী অভ্যুত্থানের বিরুদ্ধে৷ ফলে সংঘাতের আশঙ্কা অনেক বেশি৷”

ইয়াঙ্গনে প্রতিবাদকারীরা সামরিক যানের চলাচল ব্যাহত করতে রাস্তায় গাড়ি রেখে ব্যারিকেড তৈরি করেছেন৷ তারা মঙ্গলবার সামরিক বাহিনীর দেয়া এক তথ্যে গভীর সন্দেহ প্রকাশ করেছেন৷ সেদিন শাসকগোষ্ঠীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল জ মিন তুন দাবি করেন, দেশটির পাঁচ কোটি ৩০ লাখ মানুষের মধ্যে চার কোটি মানুষ সামরিক বাহিনীর কার্যক্রম সমর্থন করছে৷ এর প্রতিক্রিয়ায় খিন নামের এক বিক্ষোভকারী বলেন, ‘‘তারা যা বলছে তা পুরোপুরি মিথ্যা… তারা বলছে, নির্বাচনে কারচুপি হয়েছে, কিন্তু এখানে জমায়েত হওয়া মানুষগুলোকে দেখুন৷”

অভ্যুত্থানের দিন অং সান সু চিকে আটক করা হয়৷ তার বিরুদ্ধে ন্যাচারাল ডিজাস্টার ম্যানেজমেন্ট আইন ভঙ্গ ও অবৈধভাবে ছয়টি ওয়াকিটকি রেডিও আমদানির অভিযোগ আনা হয়েছে৷ মঙ্গলবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে আয়োজিত শুনানিতে পরবর্তী শুনানির দিন ১ মার্চ ধার্য করা হয়েছে৷

১ ফেব্রুয়ারির অভ্যুত্থানের প্রতিবাদে ৬ ফেব্রুয়ারি থেকে প্রতিদিন মিয়ানমারে বিক্ষোভ হচ্ছে৷

এদিকে, টানা তৃতীয় রাতের মতো মঙ্গলবার রাতেও ইন্টারনেট বন্ধের নির্দেশ দিয়েছিল সামরিক বাহিনী৷ ফলে স্থানীয় সময় রাত ১টা থেকে সকাল ৯টা পর্যন্ত ইন্টারনেট সংযোগ পুরোপুরি বন্ধ ছিল৷ এছাড়া তারা এমন একটি আইনের খসড়া তৈরি করছে বলে জানা গেছে, যেটা অনেক অনলাইন কার্যক্রমকে অপরাধ বলে গণ্য করবে৷

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
Hospital Bill

সাপের ছোবলে হাসপাতালে, সুস্থ হয়ে পেলেন ১৫ কোটি টাকার বিল

July 18, 2026
প্রবাসীদের সতর্ক

কুয়েতে ঝুঁকিপূর্ণ ভবন খালি, প্রবাসীদের সতর্ক করল বাংলাদেশ দূতাবাস

July 18, 2026
ফিলিস্তিনি বন্দি

ফিলিস্তিনি বন্দিদের কারাগার কুমির দিয়ে ঘিরে ফেলার পরিকল্পনা ইসরায়েলের

July 18, 2026

Latest News

Hospital Bill

সাপের ছোবলে হাসপাতালে, সুস্থ হয়ে পেলেন ১৫ কোটি টাকার বিল

প্রবাসীদের সতর্ক

কুয়েতে ঝুঁকিপূর্ণ ভবন খালি, প্রবাসীদের সতর্ক করল বাংলাদেশ দূতাবাস

ফিলিস্তিনি বন্দি

ফিলিস্তিনি বন্দিদের কারাগার কুমির দিয়ে ঘিরে ফেলার পরিকল্পনা ইসরায়েলের

Horor House

‘ভূতের বাড়ি’তে রাত কাটালেই মিলবে রাশি রাশি টাকা

Town

বিশ্বকাপ ফাইনালের শহরে শ্বাস নেওয়া মানেই ১০টি সিগারেট খাওয়া!

ট্রাম্পের মাথার দাম

ট্রাম্পের মাথার দাম ১২৩ কোটি টাকা ঘোষণা

জয়সওয়াল

শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ আইনি প্রক্রিয়ায় খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল

ট্রাম্প

গ্রিন কার্ডের জন্য ১ লাখ ডলার ফি নেওয়ার পরিকল্পনা ট্রাম্পের

Visa

বাংলাদেশিসহ বিদেশি সব শিক্ষার্থীর জন্য ভিসায় বড় পরিবর্তন যুক্তরাষ্ট্রের

Malyasia

মালয়েশিয়ায় ৮১ বাংলাদেশি আটক

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa