ওই অবস্থাতেই স্থানীয় হাসপাতালে ছুটে যান ওই যুবক। পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা নিশ্চিত হন, হারিয়ে যাওয়া ইয়ারপডটি রয়েছে যুবকের পাকস্থলিতেই। কোনভাবে সেটি যুবকের পেটে চলে গেছে। মলের সঙ্গে যদি ওই ইয়ারপড পেট থেকে বেরিয়ে না আসে, সে ক্ষেত্রে অস্ত্রপচারের মাধ্যমেই ওটি শরীর থেকে বের করা হবে।
তবে অস্ত্রপচারের ঝক্কি আর পোহাতে হয়নি ওই যুবককে। কারণ, পরদিন মলের সঙ্গেই বেরিয়ে আসে ওই ইয়ারপড। এরপর ইয়ারবাডটি ভাল করে ধুয়ে, শুকিয়ে ফের ব্যবহার করে দেখেন ওই যুবক। ঠিক মতোই কাজ করছে ওই ইয়ারপড, কোন সমস্যা নেই।
ডেইলি মেইল’র প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, যুবকের নাম বেন সু। জানা গেছে, সুস্থ রয়েছেন বেন। তবে হাসপাতালের এক চিকিৎসক জানিয়েছেন, এয়ারপডস এর খাপে লিথিয়াম ব্যাটারি সরাসরি শরীরের পাকস্থলি বা ক্ষুদ্রান্ত্রের সংস্পর্শে এলে মারাত্মক বিপদ হতে পারত!
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



