Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক ইয়েমেন বিমানবন্দরে সৌদি জোটের বিমান হামলা
আন্তর্জাতিক

ইয়েমেন বিমানবন্দরে সৌদি জোটের বিমান হামলা

By জুমবাংলা নিউজ ডেস্কDecember 21, 2021Updated:December 21, 20212 Mins Read
ইয়েমেন বিমানবন্দরে সৌদি জোটের বিমান হামলা
প্রতীকী ছবি
Advertisement

আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনের সানা বিমানবন্দরে সৌদি জোটের বিমান হামলা। তার আগে সরে যেতে বলা হলো জাতিসংঘের কর্মী ও সাধারণ মানুষকে। খবর ডয়চে ভেলে’র।

ইয়েমেনের সানা বিমানবন্দর হুতি বিদ্রোহীরা দখল করে রেখেছে। সেখানেই বিমান হামলা করলো সৌদি আরবের নেতৃত্বাধীন জোট। সৌদ সংবাদসংস্থা আল আরাবিয়া সোমবার এই বিমান হামলার কথা জানিয়েছে।

এখনো পর্যন্ত যা জানা গেছে

জোটের তরফ থেকে জানানো হয়েছে, তারা বিমানবন্দরে সামরিক জায়গাগুলিতে আক্রমণ চালিয়েছে। কারণ, এই বিমানবন্দর ব্যবহার করে হুতি বিদ্রোহীরা। এখান থেকে সীমান্ত পেরিয়ে তারা আক্রমণ চালায়।

বিমান হামলার আগে জোটের তরফ থেকে জাতিসংঘ ও সাধারণ মানুষকে বিমানবন্দর ছেড়ে চলে যাওয়ার অনুরোধ করা হয়েছিল বলে আল আরাবিয়া দাবি করেছে। এই বিমান হামলায় বিমানবন্দরের কতটা ক্ষতি হয়েছে তা এখনো জানা যায়নি। কোনো মৃত্যুর খবরও এখনো পর্যন্ত নেই।

সৌদির নেতৃত্বাধীন জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি জানিয়েছেন, বিমানবন্দরে মোট ছয়টি জায়গায় আক্রমণ করা হয়েছে। তবে সেই জায়গাগুলিতে আক্রমণ করা হলেও বিমান চলাচলের উপর কোনো প্রভাব পড়েনি বলে তার দাবি।

এর আগে রোববার জোটের তরফে দাবি করা হয়েছিল, এই বিমানবন্দর থেকে একটি ড্রোন সৌদির এলাকায় পাঠানো হয়েছিল। সেই ড্রোন ধ্বংস করা হয়।

সৌদির দাবি, বিমানবন্দরটি ইরানের মদতপুষ্ট হুতি বিদ্রোহীদের নিয়ন্ত্রণে। কয়েক বছর ধরে হুতি বিদ্রোহীরা সৌদি আরবকে লক্ষ্য করে রকেট ছোড়ে। তবে তাতে সৌদির বড়সড় কোনো ক্ষতি হয়নি।

মানবিক সংকট

এই বিমানবন্দরটি জাতিসংঘ ত্রাণ পৌঁছনোর কাজে ব্যবহার করে।

ইয়েমেন হলো আরব দুনিয়ার সবচেয়ে গরিব দেশগুলির মধ্যে একটি। ২০১৪ সালের গৃহযুদ্ধের পর থেকে সেখানে মানবিক সংকট তীব্র হয়েছে।

২০১৪ সাল থেকেই হুতি সানা বিমানবন্দর নিয়ন্ত্রণ করে। ২০১৫ সালে সৌদি আরব এই সংঘাতে হস্তক্ষেপ করে। তাদের ভয় ছিল, হুতি এই অঞ্চলে বড় শক্তি হিসেবে উঠে আসতে চলেছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
বিশ্বকাপ জিতুক ইংল্যান্ড

বিশ্বকাপ জিতুক ইংল্যান্ড, চায় হোয়াইট হাউস

July 13, 2026
শ্রাবন্তীর ব্যক্তিগত সহকারী

ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার শ্রাবন্তীর ব্যক্তিগত সহকারী

July 13, 2026
তরুণী

পানি ভেবে অ্যাসিড পান করলেন তরুণী, তারপর যা ঘটলো

July 13, 2026

Latest News

বিশ্বকাপ জিতুক ইংল্যান্ড

বিশ্বকাপ জিতুক ইংল্যান্ড, চায় হোয়াইট হাউস

শ্রাবন্তীর ব্যক্তিগত সহকারী

ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার শ্রাবন্তীর ব্যক্তিগত সহকারী

তরুণী

পানি ভেবে অ্যাসিড পান করলেন তরুণী, তারপর যা ঘটলো

সুপ্রিম কোর্ট

বিজয়ের সরকারের আবেদনে গরু জবাই নিষিদ্ধের নির্দেশে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট

বালেন শাহে

বেকারত্বের ক্ষোভে নেপালে বিক্ষোভ, বালেন শাহের পদত্যাগ দাবি

Oil

যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলায় আবারও বাড়লো জ্বালানি তেলের দাম

Dron

মার্কিন অত্যাধুনিক ‘লুকাস’ ড্রোন ভূপাতিত করলো ইরান

সাবেক এমপি 

ভারতে জোর করে পুত্রবধূকে গোমূত্র পান করালেন সাবেক এমপি 

Minister

ভাঙতি না থাকায় মন্ত্রীকে বাস থেকে নামিয়ে দিলেন কন্ডাক্টর

Biman

ইংল্যান্ডের কাছে নরওয়ে হারতেই ‘লোগো হারাল’ বিমান সংস্থা!

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa