ঈদুল আজহার বিশেষ উৎসবের আবহে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘আনন্দমেলা’ নিয়ে আসছে নতুন আয়োজন। বিনোদনের নানা উপাদানে ভরপুর এই অনুষ্ঠান প্রচারিত হবে ঈদের দিন রাত ১০টায়। এবারের পর্বে উপস্থাপকের আসনে দেখা যাবে আফরান নিশোকে।

এবারের আয়োজনে বিশেষ কোরিওগ্রাফিতে ‘এই বৃষ্টি ভেজা রাতে চলে যেও না’ গানে নতুনভাবে পারফর্ম করবেন উপমহাদেশের খ্যাতিমান সংগীতশিল্পী রুনা লায়লা। একই পর্বে ‘কাল সারারাত ছিল স্বপ্নের রাত’ গান পরিবেশন করবেন বেবী নাজনীন। এই দুই গানের কোরিওগ্রাফিতে থাকছেন চাঁদনী ও শাওন। অনুষ্ঠানে আরও অংশ নেবেন সংগীতশিল্পী ফেরদৌস ওয়াহিদ।
নতুন গান ‘কৃষ্ণচূড়া’ নিয়ে মঞ্চে হাজির হবেন ন্যান্সি ও ইমরান। গানটির কথা লিখেছেন কবির বকুল এবং সংগীতায়োজন করেছেন ইমরান মাহমুদুল।
নৃত্য পরিবেশনাতেও থাকছে বিশেষ চমক। ‘রূপনগরের রাজকন্যা’ থিমে পারফর্ম করবেন মডেল, অভিনেত্রী ও নৃত্যশিল্পী সাদিয়া ইসলাম মৌ। আর ‘দূর দ্বীপবাসিনী’ গানে একসঙ্গে নৃত্য পরিবেশন করবেন মেহজাবীন চৌধুরী ও সাবিলা নূর।
দর্শক অংশগ্রহণমূলক বিশেষ পর্ব ‘রঙ’-এ দেখা যাবে চিত্রনায়িকা পরীমনিকে। এছাড়া কুইজ পর্বে অংশ নেবেন কেয়া পায়েল, আতিয়া আনিসা, জেফার রহমান, ফররুখ আহমেদ রেহান, ফারহান আহমেদ জোভান ও খায়রুল বাশার।
আরও পড়ুনঃ
অনুষ্ঠানে বিশেষ কৌতুক পরিবেশনায় থাকছেন আবু হেনা রনি। পাশাপাশি অংশ নেবেন ফারুক আহমেদ, শামীম জামান ও মুকিত মোহাম্মদ জাকারিয়া। ‘অ-মানুষ’ শিরোনামের বিশেষ স্টেজ পারফরম্যান্সে থাকবেন অভিনেতা সুমন ও কৌতুকশিল্পী শাওন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



