
জুমবাংলা ডেস্ক : ঈদের দিন সকালে স্বাস্থ্যবিধি মেনে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ দোয়া ও মোনাজাত করবে বিএনপির জাতীয় স্থায়ী কমিটি। বিষয়টির জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার।
বুধবার রাত ১০টায় বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শামসুদ্দিন দিদার নয়া দিগন্তকে বলেন, আগামী শুক্রবার পবিত্র ঈদুল ফিতরের দিন সকাল সাড়ে ১১টায় স্বাস্থ্যবিধি মেনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ ও জিয়ারত করবেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটি। বিএনপি মহাসচিবের নেতৃত্বে বিএনপি এ কর্মসূচি পালন করবে।
এ সময় পুষ্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ, দোয়া ও মোনাজাত করা হবে বলেও জানান চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের এই কর্মকর্তা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


