Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : ঈদের দিনেও সৌদি আরবের বেশকয়েকটি স্থাপনা লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। হুতি বিদ্রোহীদের দাবি, সৌদি তেল কোম্পানি আরামকো, নজরান বিমানবন্দর ও অন্যান্য লক্ষ্যবস্তুতে ১২টি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। এদিকে আটটি ড্রোন ও তিনটি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ধ্বংসের কথা জানিয়েছে সৌদি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা কর্তৃপক্ষ। খবর রয়টার্স ও আরব নিউজের।

বৃহস্পতিবার (১৩ মে) রমজানের শেষে ঈদ উৎসব চলছে সৌদি আরবে। এই উৎসবের মাঝেই হামলা চালালো হুতি বিদ্রোহীরা।

এক টুইট বিবৃতিতে আরব জোট জানায়, ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা মানববিহীন ইউএভি ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

কয়েক বছর ধরে সৌদি আরবের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হুতি বিদ্রোহীরা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে আসছে। যদিও সৌদি জোট বলছে, তারা হুতিদের ছোড়া বেশিরভাগ ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ধ্বংস করছে।

২০১৫ সালের শুরুর দিকে হুতি বিদ্রোহীদের হামলার মুখে সৌদি-সমর্থিত ইয়েমেনের ক্ষমতাসীন প্রেসিডেন্ট আব্দ রাব্বু মনসুর আল-হাদি ক্ষমতা ছেড়ে সৌদি আরবে পালিয়ে যান। ক্ষমতাচ্যুত এই প্রেসিডেন্টকে ফেরাতে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট ইয়েমেনে হুতিদের বিরুদ্ধে অভিযান শুরু করে।

ইয়েমেনের এই সংঘাতকে মধ্যপ্রাচ্যে আধিপত্যের লড়াইয়ে সৌদি-ইরানের ছায়াযুদ্ধ হিসেবে দেখা হয়।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.