Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক উগান্ডায় সেকেন্ডহ্যান্ড পোশাক বিক্রির ওপর সরকারি নিষেধাজ্ঞা
আন্তর্জাতিক

উগান্ডায় সেকেন্ডহ্যান্ড পোশাক বিক্রির ওপর সরকারি নিষেধাজ্ঞা

By জুমবাংলা নিউজ ডেস্কDecember 9, 20233 Mins Read

আন্তর্জাতিক ডেস্ক : উগান্ডা বিশ্বের ব্যবহৃত পোশাকের প্রায় এক অষ্টমাংশ আমদানি করে। ব্যবহৃত পোশাক বিক্রির কারণে কর্মসংস্থানের সুযোগ হয়েছে ৩ লক্ষ ৫৫ হাজার মানুষের।

উগান্ডায় সেকেন্ডহ্যান্ড পোশাক বিক্রির বিরুদ্ধে সরকারি নিষেধাজ্ঞা
ছবি: আল জাজিরা।

বিশৃঙ্খল ও উপচেপড়া ভিড় থাকা সত্ত্বেও প্রায় তিন দশক ধরে, উগান্ডার রাজধানীতে অবস্থিতি ওউইনো সেকেন্ডহ্যান্ড মার্কেটটি অনেক মানুষের জীবনের মূল ভিত্তি হয়ে দাঁড়িয়েছে। হাদিজা নাকিমুলির বিধবা হবার পর, ১২ সন্তান ও থাকার একটি বাড়ি তৈরি করতে মার্কেটের দোকানটিই সাহায্য করছে। কিন্তু ব্যবহৃত পোশাক বিক্রির উপর একটি সম্ভাব্য সরকারি নিষেধাজ্ঞা নাকিমুলী এবং তার মতো হাজার হাজার বিক্রেতার জন্য এই গুরুত্বপূর্ণ লাইফলাইনটি ছিন্ন করার হুমকি দিচ্ছে।

উগান্ডায় সেকেন্ডহ্যান্ড পোশাক বিক্রির বিরুদ্ধে সরকারি নিষেধাজ্ঞা

হাদিজা নাকিমুলির দাবি, যদি সরকারি নিষেধাজ্ঞা কার্যকর হয় এবং সেকেন্ডহ্যান্ড কাপড় বিক্রি বন্ধ হলে আমাদের ভবিষ্যত কোথায় গিয়ে দাঁড়াবে?

Advertisement

ব্যবহৃত পোশাক বিক্রি করে প্রতি বছর এ খাত থেকে ২৩০ মিলিয়ন মার্কিন ডলার আয় করছে উগান্ডা। কাম্পালা শহরের কর্তৃপক্ষের মতে, ১৯৭১ সালে প্রতিষ্ঠিত মার্কেটে বর্তমানে প্রায় ৮০ হাজার ব্যবসায়ী রয়েছে, যাদের ৭০ শতাংশ নারী।

উগান্ডায় সেকেন্ডহ্যান্ড পোশাক বিক্রির ওপর সরকারি নিষেধাজ্ঞা

প্রতিদিন, শত শত গ্রাহক অস্থায়ী কাঠের স্টলগুলোতে ভিড় করেন এবং দর কষাকষি করে ব্যবহৃত পোশাক কম দামে ক্রয় করে থাকেন। এখানে, একটি সেকেন্ডহ্যান্ড পিয়েরে কার্ডিনের ব্লেজার ৪০ হাজার উগান্ডার শিলিং, যা যুক্তরাষ্ট্রের বাজারে মাত্র $১১ মার্কিন ডলার। নতুন কিনতে গেলে গুনতে হবে ১০ গুন বেশি টাকা।

উগান্ডার বাণিজ্য প্রতিমন্ত্রী ডেভিড বাহাতি বলেছেন, এটা ‘মর্যাদার’ প্রশ্ন। যদি প্রস্তাবিত নিষেধাজ্ঞা আলোর মুখ দেখে তাহলে আমরা এই সেকেন্ড-হ্যান্ড কাপড়ের মার্কেটটি প্রতিস্থাপন করতে সক্ষম হব।

উগান্ডায় সেকেন্ডহ্যান্ড পোশাক বিক্রির ওপর সরকারি নিষেধাজ্ঞা

এর আগে, ২০১৬ সালে, মুসেভেনি পোশাক শিল্পের বিকাশের জন্য ব্যবহৃত পোশাক নিষিদ্ধ করার চেষ্টা করেছিল। তবে সেই সময়ে কাম্পালা সিটি ট্রেডার্স অ্যাসোসিয়েশনের উল্লেখযোগ্য বিরোধিতার সম্মুখীন হয়েছিল তৎকালীন সরকার। ফলে তখন নিষেধাজ্ঞা বাস্তবে কার্যকর করা সম্ভব হয়নি।
ব্যবহৃত পোশাক বিক্রি করে প্রতি বছর এ খাত থেকে ২৩০ মিলিয়ন মার্কিন ডলার আয় করছে উগান্ডা।
কাম্পালা শহরের কর্তৃপক্ষের মতে, ১৯৭১ সালে প্রতিষ্ঠিত মার্কেটে বর্তমানে প্রায় ৮০ হাজার ব্যবসায়ী রয়েছে, যাদের ৭০ শতাংশ নারী।
ওউইনো সেকেন্ডহ্যান্ড মার্কেটের আরেকজন ব্যবসায়ী জোসেফ বারিমুগায়া বলেন, আমার স্টলে পুরুষদের পোশাক রয়েছে। ছাত্রদের পাশাপাশি ক্লায়েন্টদের তালিকায় রয়েছে মন্ত্রী এবং সংসদ সদস্য। যারা আমাকে তাদের শীতাতপ নিয়ন্ত্রিত অফিসে জামাকাপড় সরবরাহ করার জন্য ডাকেন। সেগুলো বিক্রি করে আমার সংসার ভালই চলছে। জোসেফ বারিমুগায়া মনে করেন, এই বাণিজ্যের সাথে হস্তক্ষেপ করা উচিত নয়। সরকারসহ সবাই এই মার্কেট থেকে সুবিধা পায়। সাথে ট্যাক্সও পায়।
উগান্ডায় সবাই সেকেন্ডহ্যান্ড পোশাক পরে। শুধুমাত্র কিছু লোকই নতুন জামাকাপড় কিনতে সক্ষম বলে জানান থিঙ্ক টোয়াইসের ব্যবস্থাপক অ্যালান জাভুগা।
২৭ বছর বয়সী টুইমুকেয়ে মার্কেটে পোশাক কিনতে এসে বলেন, একজন শিক্ষিকা হিসাব প্রতি মাসে আমি ৫ লক্ষ শিলিং আয় করি, যা যুক্তরাষ্ট্রের বাজারে মাত্র $১৩১ মার্কিন ডলার। আমি যদি একটি নতুন পোশাক কিনতে চাই, এর মানে হল আমাকে সমস্ত বেতন পোশাকের জন্য ব্যয় করতে হবে।
উগান্ডার বাণিজ্য প্রতিমন্ত্রী ডেভিড বাহাতির মতে, সেকেন্ড-হ্যান্ড কাপড়ের মার্কেটটি প্রতিস্থাপন একদিনে করা সম্ভব হবে না। তবে আমরা ধীরে ধীরে এগিয়ে যেতে চাই।

জানুয়ারিতে নিষেধাজ্ঞা কার্যকর করার জন্য সরকার বিষয়টি পরীক্ষা নিরীক্ষা করছে।
নিষেধাজ্ঞার বিষয়ে কূটনৈতিক বিবেচনাও একটি মুখ্য ভূমিকা পালন করছে।

প্রাথমিকভাবে, পূর্ব আফ্রিকান সম্প্রদায় আঞ্চলিক ব্লক একটি ঐক্যফ্রন্ট স্থাপন করেছিলো। তবে কেনিয়া, তানজানিয়া এবং উগান্ডা মার্কিন বাজারে শুল্কমুক্ত প্রবেশাধিকার হারানোর পর, প্রতিশোধমূলক ক্ষতির সম্ভাবনার বিষয়টি উঠে এলে জোট ভেঙে যায়।

শেষ পর্যন্ত, রুয়ান্ডা একাই যাওয়ার সিদ্ধান্ত নেয় এবং ২০১৬ সালে ব্যবহৃত পোশাকের ওপর কর আরোপ করে, যার ফলে আমদানিতে তীব্র হ্রাস ঘটে এবং চাহিদা মেটাতে সেকেন্ডহ্যান্ড পণ্যের চোরাচালান বৃদ্ধি পায়।

দুই বছর পরে, মার্কিন যুক্তরাষ্ট্রের নেয়া একটি টিট-ফর-ট্যাট পদক্ষেপে রুয়ান্ডা থেকে পোশাকের জন্য শুল্ক-মুক্ত সুবিধা স্থগিত করা হয়।
ওউইনোতে ক্রেতা এবং বিক্রেতাদের মন থেকে অনেক দূরে ভূ-রাজনীতি।

দ্বিতীয় প্রজন্মের দোকানদার হ্যারিয়েট মুসোকে কিম্বাড্ডে বলেন, সরকার সেকেন্ডহ্যান্ড পোশাক নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়ার আগে কার সাথে পরামর্শ করেছিল? এই ব্যবসা নিষিদ্ধ হলে ৩ সন্তান নিয়ে আমাকে পথে বসতে হবে।

গ্রাহকদের জন্য অপেক্ষা করার সময় একজন ব্যক্তি সেকেন্ড-হ্যান্ড কাপড় বিক্রি করছেন। (ছবি এবং প্রতিবেদন আল জাজিরা’র)

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
পাকিস্তানি নারী গোয়েন্দা

পাকিস্তানি নারী গোয়েন্দার ‘হানিট্র্যাপে’ ভারতীয় বিমানবাহিনীর পাইলট

August 8, 2026
News

লন্ডনের আকাশে রহস্যময় চাকতি দেখলেন পাইলট

August 3, 2026
টেলিগ্রাম প্রতিষ্ঠাতা

সন্ত্রাসী কাজে সহায়তা, টেলিগ্রাম প্রতিষ্ঠাতা দুরভকে খুঁজছে রাশিয়া

July 29, 2026

Latest News

পাকিস্তানি নারী গোয়েন্দা

পাকিস্তানি নারী গোয়েন্দার ‘হানিট্র্যাপে’ ভারতীয় বিমানবাহিনীর পাইলট

News

লন্ডনের আকাশে রহস্যময় চাকতি দেখলেন পাইলট

টেলিগ্রাম প্রতিষ্ঠাতা

সন্ত্রাসী কাজে সহায়তা, টেলিগ্রাম প্রতিষ্ঠাতা দুরভকে খুঁজছে রাশিয়া

মেট্রো স্টেশন বন্ধ

উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ

অমিত শাহের পদত্যাগ

অমিত শাহের পদত্যাগ ও মোদির ক্ষমা প্রার্থনাসহ ৫ দফা দাবি রাহুল গান্ধীর

Oil

টানা উত্তেজনায় পাঁচ সপ্তাহের সর্বোচ্চে তেলের দাম

রাহুল-প্রিয়াঙ্কা

মুক্তি পেলেন রাহুল-প্রিয়াঙ্কা, দিলেন যে বার্তা

মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন

ইলন মাস্কের নিউরালিংকের আগেই বাণিজ্যিকভাবে মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন করল চীন

Boys

দিল্লির যন্তর-মন্তরে ফের হাজারো তরুণের জমায়েত

Rahul

মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa