Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home আন্তর্জাতিক উগান্ডায় পপতারকা গ্রেফতার নিয়ে বিক্ষোভ, নিহত ৩৭
আন্তর্জাতিক

উগান্ডায় পপতারকা গ্রেফতার নিয়ে বিক্ষোভ, নিহত ৩৭

By জুমবাংলা নিউজ ডেস্কনভেম্বর 21, 20202 Mins Read

উগান্ডা

Advertisement

আন্তর্জাতিক ডেস্ক: টানা তিনদিনের প্রতিবাদ-বিক্ষোভে আফ্রিকার দেশ উগান্ডায় কমপক্ষে ৩৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অনেকে। খবর আল জাজিরার।

পপতারকা থেকে রাজনীতিবিদ বনাম প্রেসিডেন্ট প্রার্থী ববি ওয়াইনকে গ্রেফতারের পর তার সমর্থকরা বিক্ষোভ শুরু করেন। ববিকে গ্রেফতারের খবর ছড়িয়ে পড়লে তার সমর্থকরা রাস্তা বন্ধ করে টায়ারে আগুন ও যানবাহন চলাচল বন্ধ করে দেয়।

পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করে। এ পর্যন্ত ৫৭৭ বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয়েছে।

আল জাজিরার খবরে বলা হয়, পুলিশ উগান্ডার জিনজা শহরের লুকা থেকে ববি ওয়াইনকে গ্রেফতার করে। তার গ্রেফতারের পর ছড়িয়ে পড়া বিক্ষোভ ঠেকাতে পুলিশও সহিংস আচরণ করে।

বিক্ষোভকারীদের দমন-পীড়নের পাশাপাশি তাদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগ আনা হবে বলে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

পরিস্থিতি সম্পর্কে উগান্ডা রেডক্রসের মুখপাত্র আইরিন নাকাসিতা বলেন, সেখানে ভয়ের দৃশ্য দেখা গেছে।

অন্যদিকে কামপালা শহরের বাণিজ্য সংগঠনের চেয়ারম্যান ইভারেস্ট কিয়াঙ্গো বলেছেন, ‘বিশৃঙ্খল পরিস্থিতি বিরাজ করছে শহরে। রাস্তাগুলো জনশূন্য হয়ে পড়েছে, আমরা আমাদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছি।’

এছাড়া বিভিন্ন অধিকার কর্মীরা জানাচ্ছেন, মানুষের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। পরবর্তী সময় কী হয় তা নিয়ে মানুষ নিশ্চিত হতে পারছেন না।

আফ্রিকার শান্ত দেশ উগান্ডায় চলমান সহিংসতার শুরু হয় গায়ক থেকে রাজনীতিব বনে প্রেসিডেন্ট প্রার্থী হওয়া ববি ওয়াইনের একটি টুইটের পর।

তিনি টুইটে বলেন, সহিংসভাবে পুলিশ তার গাড়ি ভেঙে তাকে হেফাজতে নিয়ে গেছে। আরেক টুইটে তিনি বলেন, স্বাধীনতার মূল্য অনেক বেশি। তবে আমাদের অবশ্যই সেটি অর্জন করতে হবে।

অবশ্য পুলিশ জানিয়েছে, ববি ওয়াইনকে গ্রেফতার করা হয়েছে কোভিড-১৯ মহামারী সংক্রান্ত গাইডলাইন ভাঙার অভিযোগে। গাইডলাইন অনুযায়ী, প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থীদের অবশ্যই ২০০ জনের কম মানুষের জমায়েত করতে হবে।

জনপ্রিয় সঙ্গীত তারকা ববি ওয়াইনের পরিবারের পাশাপাশি তার সমর্থকরাও গ্রেফতার নিয়ে উদ্বিগ্ন। কারণ, তাকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে সে সম্পর্কে জানানো হয়নি এবং পরিবারের সঙ্গে দেখা করার আবেদনও মঞ্জুর করা হয়নি।

এছাড়া তার সমর্থকদের গ্রেফতারও পরিস্থিতি ঘোলাটে করে তুলেছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
শান্তিরক্ষী দিবস

আজ আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস

জুন 10, 2026
বিদ্যুৎকেন্দ্র

সংঘাতের মধ্যে উপকূলের ৫ স্থানে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের পরিকল্পনা ইরানের

জুন 10, 2026
হামলা

ইরানের বিরুদ্ধে নতুন করে আমেরিকার হামলা শুরু

জুন 10, 2026
Latest News
শান্তিরক্ষী দিবস

আজ আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস

বিদ্যুৎকেন্দ্র

সংঘাতের মধ্যে উপকূলের ৫ স্থানে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের পরিকল্পনা ইরানের

হামলা

ইরানের বিরুদ্ধে নতুন করে আমেরিকার হামলা শুরু

যুক্তরাষ্ট্রের কালো তালিকায় চীনের কোম্পানি

যুক্তরাষ্ট্রের কালো তালিকায় চীনের তিন কোম্পানি

ইসরায়েলের অর্থমন্ত্রী স্মোটরিচ

ফ্রান্সে ঢুকতে পারবেন না ইসরায়েলের অর্থমন্ত্রী স্মোটরিচ

আয়াতুল্লাহ খামেনির জানাজা

আয়াতুল্লাহ খামেনির জানাজা-দাফনের সময় জানালো ইরান

তেলের দাম

আন্তর্জাতিক বাজারে কমেছে তেলের দাম

আবার চালু

আবার চালু হলো তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দর

মতবিরোধের ইঙ্গিত

এবার ইরানে হামলা করলে ইসরায়েলকে একা লড়তে হবে: ট্রাম্প

মতবিরোধের ইঙ্গিত

নেতানিয়াহুর সঙ্গে প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়েন ট্রাম্প: মার্কিন দূত

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa