Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ উচ্চমূল্যে আগাম বিক্রি হয় নারীরা, বেরিয়ে এলো লোমহর্ষক ঘটনা
বিভাগীয় সংবাদ

উচ্চমূল্যে আগাম বিক্রি হয় নারীরা, বেরিয়ে এলো লোমহর্ষক ঘটনা

By Sibbir OsmanJuly 2, 20202 Mins Read

জুমবাংলা ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার একটি ইউনিয়নে সংঘবদ্ধ অপরাধে জড়িয়ে পড়ছেন নারীরা। গত কয়েক বছরে দেশজুড়ে ঐ এলাকার অন্তত একশো নারী ছিনতাইকারী ধরা পড়েছেন।
উচ্চমূল্যে আগাম বিক্রি হয় নারীরা, বেরিয়ে এলো লোমহর্ষক ঘটনা

Advertisement

এলাকাবাসী ও জনপ্রতিনিধিরা বলছেন, অপরাধ ঠেকাতে সক্রিয় তারা। আর পুলিশ বলছে, সেখানে একটি স্থায়ী ক্যাম্প স্থাপনের চিন্তা ভাবনা চলছে।

ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে নাসিরনগরের ধরমন্ডল ইউনিয়ন। সড়কপথে নাসিরনগর সদর হয়ে হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার অন্তত ১০ কিলোমিটার পথ পেরিয়ে যেতে হয় ওই গ্রামে। গ্রামটিতে অনুসন্ধানকালে বের হয়ে আসে চাঞ্চল্যকর লোমহর্ষক অনেক ঘটনা।

এলাকাবাসী জানায়, এলাকার নারীরা উচ্চমূল্যে আগাম বিক্রি হয় অপরাধী চক্রের হাতে। এরপর ওই নারীরা জড়িয়ে পড়ে অপরাধ কর্মকাণ্ডে। তাদের বেশির ভাগেরই টার্গেট থাকে ট্রেনের নারী যাত্রীরা। বিভিন্ন উৎসব অনুষ্ঠানে সংঘবদ্ধভাবে চুরি ছিনতাইয়ের ঘটনা ঘটায় তারা।

গত ২০১৯ সালের জানুয়ারিতে নোয়াখালীর কোম্পানীগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চেইন চুরি করতে গিয়ে ধরা পড়ে ধরমন্ডল এলাকার সুলতানা খাতুন, চম্পা খাতুনসহ তিন নারী। ২০১৮ সালে রাজশাহীতে সোনার চেইন ছিনতাই করতে গিয়ে ধরা পড়ে ধরমন্ডলের সোলেমা খাতুন, লাভলী আক্তার, রিনা খাতুন, রিফুজা খাতুন ও শামসুন্নাহার বেগম সহ পাঁচ নারী।

২০১৯ সালে ফেনীতে ছিনতাইয়ের সময় ধরা পড়ে ওই এলাকার মুর্তুজ আলীর ছেলে রহিম মিয়ার স্ত্রী আকলিমা। জেল থেকে বের হয়ে হদিস নেই আকলিমার। নিজের ছেলে এবং ছেলে বউয়ের অপকর্মের কারণে তাদের সাথে সর্ম্পক ছিন্ন করেন মুর্তুজ আলী।

তিনি জানান, স্বর্ণালংকার চোরদের ভাগ বাটোয়ারার কথা।

আকলিমার শ্বশুর মুর্তুজ আলী বলেন, ‘যখন বাড়িতে আসছে, আমি বলছি তোমাগোর সাথে আমাগোর সম্পর্ক নেই।’

শুধু মুর্তুজ আলীর পরিবারই নয়, চুরি ছিনতাই, ডাকাতি নানা অপরাধে জড়িত এলাকার অনেক মানুষ। গ্রামটিতে হতদরিদ্রের সংখ্যা বেশি। চোরের এলাকা হিসেবে খ্যাতি পাওয়া ধরমন্ডলে সহজ সরল মানুষের সংখ্যাও কম নয়। তারা জানান, তাদের অপরাধের কারণে এলাকার বদনাম হচ্ছে।

বদনামের কথা স্বীকার করে স্থানীয় জনপ্রতিনিধিরা জানান, এই অপবাদ থেকে এলাকাকে মুক্ত করার চেষ্টা করছেন।

ধরমন্ডল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. বাহার উদ্দিন চৌধুরী বলেন, ‘এই বদনামটা দূর করার জন্য প্রক্রিয়া চালাচ্ছি।’

ব্রাহ্মণবাড়িয়া অতিরিক্ত পুলিশ সুপার মো. আলমগীর হোসেন জানান, তারা সারা দেশে চুরি, ছিনতাইসহ নানা অপকর্মে জড়িত। অপরাধ দমনে সেখানে একটি পুলিশ ফাঁড়ি নির্মাণের কথা ভাবা হচ্ছে।

শিক্ষার দিক থেকে পিছিয়ে পড়া জেলার সবশেষ উত্তরের ইউনিয়ন ধরমন্ডল, পাঁচটি গ্রাম নিয়ে গঠিত। লোকসংখ্যা প্রায় ২৫ হাজার।
সূত্র : সময় নিউজ

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sibbir Osman
  • X (Twitter)

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.

Related Posts
Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

July 22, 2026
গরুর মাংস

রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন

July 22, 2026
মোছা. রাফিয়া আক্তার বৃষ্টি

ফেসবুকে এআই দিয়ে ছবি বিকৃত ও অপপ্রচারের অভিযোগে কনটেন্ট নির্মাতার মামলা

July 22, 2026

Latest News

Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

গরুর মাংস

রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন

মোছা. রাফিয়া আক্তার বৃষ্টি

ফেসবুকে এআই দিয়ে ছবি বিকৃত ও অপপ্রচারের অভিযোগে কনটেন্ট নির্মাতার মামলা

অন্তঃসত্ত্বা

দীর্ঘদিন ছিলেন কারাগারে, বাড়ি ফিরে জানলেন স্ত্রী তিন মাসের অন্তঃসত্ত্বা

Manikganj Pic

মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান, তিন প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ

Chapai

এসি বাসে ১৬ কেজি গাঁজা নিয়ে ফিরছিলেন শ্বশুর-জামাই-মেয়ে

ডিএনএ পরীক্ষা

তনু হত্যা মামলা: আরও দুই সন্দেহভাজনের ডিএনএ পরীক্ষার অনুমতি

Manikganj

বাকিতে মাল না পেয়ে ব্যবসায়ীকে হুমকি, শ্রমিকদল নেতা বহিষ্কার

কিশোরী

অতিরিক্ত শাসনে বাসা থেকে বের হয়ে গেলো কিশোরী, ২০ দিনেও মেলেনি সন্ধান!

Husband

ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa