
ভিডিওতে দেখা যাচ্ছে, মেঘাচ্ছন্ন আকাশ, একটি বিমান গতি কমিয়ে নেমে আসছে। কয়েক সেকেন্ড পরেই কয়েক মুহূর্তের জন্য গোটা আকাশ আলোয় ভরে ওঠে। বিদ্যুতের তিনটি রেখা বিমানটিকে ছুঁয়ে যায়। যিনি সেই দৃশ্য ক্যামেরাবন্দি করছিলেন, এমন ঘটনা দেখতে পেয়ে তিনিও অবাক হয়ে যান। তার মুখ থেকে বিস্ময়সূচক শব্দ বেরিয়ে আসে।
বজ্রের তিনটি রেখা বিমানটিতে স্পর্শ করলেও বিমানটির কোনও ক্ষতি হয়নি। স্বাভাবিকভাবেই অবরতণ করে সেটি। কোনও যাত্রীরও কোনও সমস্যা হয়নি বলে জানা গিয়েছে। আসলে এই সব বিমানগুলো এমন ভাবে তৈরি করা হয় যাতে বজ্রপাত হলেও কোনও ক্ষতি না হয়। বিমানের বাইরের দিকে এমন একটি আবরণ থাকে, যার ফলে বিমানের কোনও যন্ত্র বা যাত্রীদের উপর কোনও প্রভাব না পড়ে।
বিমানে এমন বজ্রপাতের ঘটনা মাঝেমধ্যেই হয়। কিন্তু সেগুলো যাত্রীরা বুঝতেও পারেন না। হয়তো জানালা দিয়ে আলোর একটা ঝলক দেখতে পান, এই পর্যন্ত। কিন্তু উড়ন্ত অবস্থায় এমন বজ্রপাতের ফলেও বিমানগুলোর সাধারণত কোনও ক্ষতি হয় না। সূত্র : আনন্দবাজার পত্রিকা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



