Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home বিভাগীয় সংবাদ উত্তাল সমুদ্রে ৭ দিন, আল্লাহ বাঁচালেন ইমরানকে!
বরিশাল বিভাগীয় সংবাদ

উত্তাল সমুদ্রে ৭ দিন, আল্লাহ বাঁচালেন ইমরানকে!

By Shamim Rezaসেপ্টেম্বর 2, 2019Updated:সেপ্টেম্বর 2, 20192 Mins Read

Advertisement
জুমবাংলা ডেস্ক : সমুদ্রে মাছ শিকার করতে গিয়ে ঝড়ের কবলে পড়ে ট্রলার থেকে ছিটকে পড়ার সাত দিন পর জীবিত সন্ধান মিলেছে বরগুনার পাথরঘাটা উপজেলার কিশোর মো. ইমরানের (১৪)। তিন দিন সমুদ্রে লুঙ্গি ফুলিয়ে ভেসে থাকার পর তাকে উদ্ধার করেছে ভারতীয় মৎসজীবীরা।

আজ সোমবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী। উদ্ধার হওয়া ইমরান উপজেলার চরদুয়ানী ইউনিয়নের মঠেরখাল গ্রামের ট্রলার মালিক ইসমাইলের ছেলে।

জানা যায়, পাথরঘাটা উপজেলার চরদুয়ানী ইউনিয়নের মঠেরখাল গ্রামের ইসমাইলের মালিকানাধীন এফবি ইমরান নামে একটি ট্রলার ১২ জন মাঝিমাল্লা নিয়ে গত সোমবার সমুদ্রে মাছ শিকার করতে যায়। পরদিন সাগর থেকে মাছ শিকার করে ঘাটে ফিরে আসার পথে বলেশ্বর নদের মোহনায় হঠাৎ ঝড়ের কবলে পড়ে ট্রলারটি। শরীরের ভারসাম্য হারিয়ে মুহূর্তের মধ্যেই ইমরান ট্রলার থেকে সাগরে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজি করেও না পেয়ে গত শনিবার রাতে পাথরঘাটা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

ভারতের পশ্চিমবঙ্গের রায়দীঘী মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি রবিন দাসের বরাত দিয়ে মোস্তফা চৌধুরী জানান, রায়দিঘি থেকে বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে পশ্চিমবঙ্গের ট্রলারের মাঝি মনোরঞ্জন দাস একজন মানুষকে সমুদ্রে ভাসতে দেখেন। এর পর কাছে যেতেই ইমরানকে দেখতে পান তারা। তড়িঘড়ি করে তাকে উদ্ধার করা হয়। এরপর গত শনিবার সকালে ইমরানকে পশ্চিমবঙ্গের রায়দিঘি থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পরে ইমরানকে রায়দিঘির একটি স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।

মোস্তফা চৌধুরী আরও জানান, পরনের লুঙ্গি ফুলিয়ে সেটা আকঁড়ে সাগরে ভাসছিল ইমরান। পুরো তিনদিন সমুদ্রে লুঙ্গি ফুলিয়ে ভেসে ছিল সে। তিনদিন পর তাকে উদ্ধার করে ভারতীয় মৎসজীবীরা। উদ্ধার হওয়ার পর ইমরান খান জানায়, লুঙ্গির জন্যই প্রাণে বেঁচে যায় সে।’

ইমরানকে উদ্ধারকারী মনোরঞ্জন দাস বলেন, ‘আমরা দেখলাম ইমরান লুঙ্গি ফুলিয়ে সেটা আকঁড়ে ভাসছিল। এরপরই ওকে ট্রলারে তুলে নিই আমরা।’

তিনি আরও জানান, লাইফ জ্যাকেট ছাড়া এ অবস্থায় উত্তাল সমুদ্রে ভেসে থাকা প্রায় অসম্ভব। ইমরান পরনের লুঙ্গি খুলে তাতে কায়দা করে হাওয়া ভরে ফুলিয়ে সমুদ্রে ভেসে ছিল বলে জানিয়েছে।

ইমরানের বাবার ট্রলারের মাঝি আব্বাস উদ্দিন বলেন, ‘সাগর থেকে মাছ শিকার করে কিনারে আসার পথে বলেশ্বর নদের ৬০ কিলোমিটার দক্ষিণে হঠাৎ ঝড়ের কবলে পড়লে তাৎক্ষণিক ট্রলার থেকে ছিটকে পড়ে যায় ইমরান। পরে আবহাওয়া ভালো হওয়ার পর অনেক খোঁজাখুঁজি করি। কিন্তু তাকে পাওয়া যায়নি।’

এদিকে আইনি প্রক্রিয়ায় মাধ্যমে ইমরানকে দেশে ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন গোলাম মোস্তফা চৌধুরী।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
৭ বছরের শিশু

ভুট্টাক্ষেতের মাটি খুঁড়ে মিলল ৭ বছরের শিশুর বস্তাবন্দি মরদেহ

জুন 16, 2026
বেরোবি ছাত্রদল

বেরোবি ছাত্রদলের সহ-সভাপতির বিরুদ্ধে যৌতুকের জন্য স্ত্রীকে মারধর, হত্যার হুমকির অভিযোগ

জুন 16, 2026
ঝিনাইদহ

জামিনে মুক্তি পেয়ে গভীর রাতে প্রেমিকের বাড়িতে দুই সন্তানের জননী

জুন 16, 2026
Latest News
৭ বছরের শিশু

ভুট্টাক্ষেতের মাটি খুঁড়ে মিলল ৭ বছরের শিশুর বস্তাবন্দি মরদেহ

বেরোবি ছাত্রদল

বেরোবি ছাত্রদলের সহ-সভাপতির বিরুদ্ধে যৌতুকের জন্য স্ত্রীকে মারধর, হত্যার হুমকির অভিযোগ

ঝিনাইদহ

জামিনে মুক্তি পেয়ে গভীর রাতে প্রেমিকের বাড়িতে দুই সন্তানের জননী

ইটভাটা

চাঁদপুরে পরিত্যক্ত ইটভাটা থেকে ৭৫ জাতের আম বাগান

চর দখল

মেঘনা উপজেলা-তে চর দখলকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ৩০

jjr

প্রেমের টানে আরব থেকে পদ্মাপাড়ে: আজ বিয়ে সলেমান-সুবর্ণার

Ghior

ঘিওরে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে ধর্ষণ মামলায় প্রধান আসামি গ্রেপ্তার

Atok

ধারের টাকা ফেরত না দিতেই মা-মেয়েকে কুপিয়ে হত্যা

Former bsl

ইয়াবাসহ সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার

মাদারীপুর

শাশুড়িকে গ্রেপ্তারের পর জামাইকে খুঁজছে পুলিশ, ঘটনা কী

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa