Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home বিভাগীয় সংবাদ উত্তেজক ওষুধ খাইয়ে ছাত্রীর সাথে শিক্ষকের অনৈতিক সম্পর্ক
বিভাগীয় সংবাদ রাজশাহী

উত্তেজক ওষুধ খাইয়ে ছাত্রীর সাথে শিক্ষকের অনৈতিক সম্পর্ক

By Shamim Rezaমার্চ 29, 20203 Mins Read

Advertisement
জুমবাংলা ডেস্ক : নওগাঁয় মান্দায় মেধা বৃদ্ধির প্রলোভন দেখিয়ে যৌন উত্তেজক ওষুধ খাইয়ে একাধিক ছাত্রীর সাথে দীর্ঘদিন যাবত অবৈধ সম্পর্ক তৈরির অভিযোগ উঠেছে রেজাউল হক নামের এক লম্পট শিক্ষকের বিরুদ্ধে। অভিযুক্ত রেজাউল জেলার মান্দা উপজেলার কাঁশোপাড়া উচ্চ বিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের সহকারী শিক্ষক। ওই শিক্ষকের বিরুদ্ধে অতীতেও এই ধরনের একাধিক ঘটনার প্রমাণ পাওয়া গেছে।

সরেজমিনে জানা যায়, লম্পট শিক্ষক রেজাউল হক গত বুধবার স্কুল ছুটির দিন সকাল ১০টার দিকে বিদ্যালয়ের ১০ম শ্রেণির এক ছাত্রীকে প্রাইভেট পড়ার কথা বলে ডেকে নেয়। পরে ছাত্রীকে মেধাবৃদ্ধির কথা বলে যৌন উত্তেজক ওষুধ খাইয়ে ওই ছাত্রীকে বিদ্যালয়ের টিনসেডের একটি কক্ষে নিয়ে আপত্তিকর কাজে লিপ্ত হন। বিদ্যালয়ের নতুন ভবনের নির্মাণ কাজের কিছু শ্রমিক ঘটনাটি দেখে প্রকাশ করলে এ নিয়ে স্থানীয়রা চরম ক্ষিপ্ত ও উত্তেজিত হয়ে পড়েন। ঘটনায় গত শুক্রবার স্কুল ম্যানেজিং কমিটির জরুরি সভায় অভিযুক্ত শিক্ষক রেজাউল হককে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। তবে ঘটনায় পর থেকে অভিযুক্ত শিক্ষক লাপাত্তা। এতে এলাকায় চরম ক্ষোভ ও টানটান উত্তেজনা বিরাজ করছে।

প্রত্যক্ষদর্শীরা বলেন, বুধবার শিক্ষক রেজাউল হক ওই শিক্ষার্থীকে নিয়ে বিদ্যালয়ের এক আমের গাছের তলায় কথা বলে পরে টিন সেটের একটি কক্ষে নিয়ে যায়। এতে সন্দেহ হলে কক্ষের খোলা জানালা দিয়ে শিক্ষক ও শিক্ষার্থীকে আপত্তিকর অবস্থায় দেখতে পাওয়া যায়। এ সময় আরো দুই শিক্ষক রেজাউলের সাথে বিদ্যালয়ে উপস্থিত ছিলেন।

বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্য ও স্থানীয় ইউপি সদস্য আবদুল কুদ্দুস বলেন, শিক্ষক রেজাউল হক এ রকম কাজ বারবার করে আসছেন। এর আগেও এক ছাত্রীর সাথে তিনি আপত্তিকর কাজে জড়িয়ে ছিলেন। তখন ওই ছাত্রীর সাথেই বিয়ে দিয়ে বিষয়টি মিমাংসা করা হয়েছিল। বিদ্যালয় ছুটি থাকার পরও ওই ছাত্রীকে ডেকে নিয়ে একই ধরণের ঘটনা ঘটিয়েছে। বিষয়টি জানাজানি হবার পর বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির জরুরী সভায় তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

ওই ছাত্রীর পিতা এমদাদুল হক শিক্ষক রেজাউল হকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন। তিনি বলেন, আমার মেয়েসহ অনেক ছাত্রী তার কাছে প্রাইভেট পড়ে। আমার মেয়েসহ তার কাছে প্রাইভেট পড়া অনেক শিক্ষার্থীকে দীর্ঘদিন যাবত ধরে যৌন উত্তেজক ওষুধ খাইয়ে আসছে ওই শিক্ষক। কিন্তু বিষয়টি এই ঘটনার পর জানতে পেরেছি। আমি ওই লম্পট শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। একই অভিযোগ পাওয়া গেছে ৯ম-১০ম শ্রেণির একাধিক শিক্ষার্থীর বাবা-মার কাছ থেকেও।

শিক্ষক রেজাউল হক বলেন, ওইদিন শিক্ষার্থী আমার কাছে প্রাইভেট পড়তে আসলেও তার সাথে অন্য কিছুই হয়নি বলে এড়িয়ে যান। কাঁশোপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মকসেদ আলী প্রামানিক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘আমি বিষয়টি জানার পর শিক্ষক রেজাউল হককে ডেকে এবিষয়ে ব্যাখ্যা চেয়েছিলাম। রেজাউল তার অপরাধের জন্য ক্ষমা চেয়ে বলেছেন ভবিষ্যতে তিনি এমন কাজ আর করবেন না।’

বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি আল-মামনুর রশিদ বলেন, ‘ঘটনাটি জানার পরপরই আমি প্রধান শিক্ষককে জরুরী সভা আহবান করতে বলেছি। ওই সভায় শিক্ষক রেজাউল হক তার অপরাধ স্বীকার করে নিজে থেকেই পদত্যাগ করেছেন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেখ শাহ আলম বলেন, এ বিষয়ে এখন পর্যন্ত আমার কাছে কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
পলাতক মাদক কারবারি

খিলক্ষেতে ২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক মাদক কারবারি আটক

জুন 13, 2026
Manikganj

সরকারি হাসপাতালের সেবা ব্যাহত করে ফ্রি মেডিকেল ক্যাম্প!

জুন 13, 2026
উৎপাদন

উৎপাদন কমায় নারায়ণগঞ্জে শ্রমিক ছাঁটাইয়ের আশঙ্কা

জুন 13, 2026
Latest News
পলাতক মাদক কারবারি

খিলক্ষেতে ২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক মাদক কারবারি আটক

Manikganj

সরকারি হাসপাতালের সেবা ব্যাহত করে ফ্রি মেডিকেল ক্যাম্প!

উৎপাদন

উৎপাদন কমায় নারায়ণগঞ্জে শ্রমিক ছাঁটাইয়ের আশঙ্কা

নিকুঞ্জ টানপাড়া কল্যাণ সোসাইটি

সরকারি নিবন্ধন লাভ করলো ‘নিকুঞ্জ টানপাড়া কল্যাণ সোসাইটি’

নিখোঁজ

গোপালগঞ্জে তিনদিন নিখোঁজ থাকার পর শাহিন শেখের মরদেহ উদ্ধার

ব্রাজিল ভক্ত

প্রিয় দলের জন্য পুরো বাড়ি রাঙালেন ব্রাজিল ভক্ত

আগুন

বান্দরবানের রুমায় ভয়াবহ আগুন, ৪ দোকান ও ঘর পুড়ে ছাই

স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ

কোচিং থেকে ফেরার পথে স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ

প্রেমের টানে বাংলাদেশে

প্রেমের টানে বাংলাদেশে, প্রেমিকাকে দেখে বিয়ে না করেই ফিরলেন চীনা যুবক

সিংগাইরে গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি ও পরিকল্পনা বিষয়ক কর্মশালা

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa