Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় উন্নয়নের পথে বাধা সৃষ্টি করা হলে তা মোকাবেলা করা হবে : মন্ত্রী
জাতীয় বিভাগীয় সংবাদ

উন্নয়নের পথে বাধা সৃষ্টি করা হলে তা মোকাবেলা করা হবে : মন্ত্রী

By জুমবাংলা নিউজ ডেস্কঅক্টোবর 23, 2021Updated:অক্টোবর 23, 20212 Mins Read
এম এ মান্নান
ফাইল ছবি
Advertisement

জুমবাংলা ডেস্ক: পরিকল্পনামন্ত্রী এম. এ. মান্নান এমপি বলেছেন, দেশে অস্থিতিশীলতা সৃষ্টি এবং উন্নয়নের পথে বাঁধা সৃষ্টির ষড়যন্ত্র চলছে। উন্নয়নের পথে বাঁধা সৃষ্টি করা হলে অবশ্যই তা মোকাবেলা করা হবে। বাংলার বুকে বাংলার-বিরোধী কাউকে স্থান দেয়া হবে না।

শনিবার দুপুরে ভোলা জেলার চরফ্যাশন উপজেলার ব্রজগোপাল টাউন হলে চরফ্যাশন মনপুরাকে নদীভাঙ্গন থেকে রক্ষার জন্য প্রস্তাবিত প্রকল্প এলাকা পরিদর্শনের লক্ষ্যে পরিকল্পনামন্ত্রীর আগমন উপলক্ষে উপজেলা পরিষদ আয়োজিত সুধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, কিছু মানুষের সুখ সয়না। তারা বলে- ‘নির্বাচন করবো না।’

মন্ত্রী বলেন, নির্বাচন না করার অধিকার সবার আছে। কিন্ত কেউ যদি বলে, নির্বাচন হতে দেবো না। সেটা কি আমরা মানবো? এটা আমাদের দেশ। নির্বাচনের বাহিরে এদেশে প্রধানমন্ত্রী হওয়ার আর কোন পথ নেই। এমপি হওয়ারও কোন পথ নেই।

পরিকল্পনা মন্ত্রী বলেন, শেখ হাসিনার সৎ ও দৃঢ় নেতৃত্বের ফলে আমরা এখন মিছকিনের জাতি নই। আমরা এখন গর্বিত জাতি। আমরা মধ্যম আয়ের দেশে প্রবেশ করেছি। আগামী ৫ থেকে ১০ বছরের মধ্যে আমরা মালয়েশিয়া-সিঙ্গাপুরের সারিতে থাকবো। শেখ হাসিনার শক্তিশালী নেতৃত্বে পৃথিবীতে আমাদের এই অবস্থান নিশ্চিত হয়েছে। গত ১২ বছরে  আমরা ভারত পাকিস্তানকে ছাড়িয়ে এসেছি।

এম. এ. মান্নান বলেন, উন্নয়নের পাশাপাশি আমাদের এখন উন্নত সমাজ গঠন করতে হবে। যে সমাজে মানুষ আবাদ এবং ইবাদত দু’টিই প্রতিপালন করবে। যে সমাজে সকল ধর্ম বর্ণের মানুষ শান্তিতে একত্রে বসবাস করতে পারে, সেই সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে শেখ হাসিনার নেতৃত্বে সরকার কাজ করছে।

তিনি বলেন, যে উন্নয়ন সাধারণ মানুষের উপকারে আসবে, যে উন্নয়ন গ্রামের গরীব মানুষের জীবনে পরিবর্তন আনবে, শেখ হাসিনাও সেই উন্নয়ন চান। সাধারণ মানুষের জীবন মান উন্নয়নে চরফ্যাশনের নদীভাঙ্গন এলাকায় কিছু প্রকল্প বাস্তবায়নের প্রয়োজন আছে। এসব প্রকল্প বাস্তবায়নে তিনি সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

সুধি সমাবেশে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি বিশেষ অতিথির বক্তব্য রাখেন। উপজেলা পরিষদ চেয়ারম্যান জয়নাল আবেদীন আখনের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে জেলা প্রশাসক তৌফিক-ই-এলাহী চৌধুরী, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভিপি ও পৌর মেয়র মোহামদ মোর্শেদ বক্তব্য রাখেন। সূত্র: বাসস

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
শিশু রিফাত

বগুড়ায় শিশু রিফাত হত্যায় ৫ জনের মৃত্যুদণ্ড

জুন 21, 2026
BAri

বিসিএসে ১০০ নম্বরের মৌখিক পরীক্ষা পদ্ধতি বহাল থাকবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

জুন 21, 2026
Mosjid

মসজিদে হাজার টাকার জাল নোট দিয়ে ৮০০ টাকা ফেরত নেওয়ার চেষ্টা

জুন 21, 2026

Latest News

শিশু রিফাত

বগুড়ায় শিশু রিফাত হত্যায় ৫ জনের মৃত্যুদণ্ড

BAri

বিসিএসে ১০০ নম্বরের মৌখিক পরীক্ষা পদ্ধতি বহাল থাকবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

Mosjid

মসজিদে হাজার টাকার জাল নোট দিয়ে ৮০০ টাকা ফেরত নেওয়ার চেষ্টা

আ.লীগ নেতা

গ্রেপ্তারের ভয়ে ছাদ থেকে লাফিয়ে প্রাণ গেল আ.লীগ নেতার

বজ্রসহ ঝড়

রাত ১টার মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে বজ্রসহ ঝড়ের শঙ্কা

শিবির নেতা খুন

গাইবান্ধায় শিবির নেতা খুন, নেপথ্যে কী?

ডিবি হেফাজতে এমপিপুত্র খায়রুল

ডিবি হেফাজতে এমপিপুত্র খায়রুল

Ad

অসহায় মানুষদের সেবা নিশ্চিতে ফি বাড়ছে আইনজীবীদের : আইনমন্ত্রী

ফৌজদারি বিচার

ফৌজদারি বিচার ব্যবস্থায় দণ্ড নির্ধারণে নতুন উদ্যোগ

Mamla

সুনামগঞ্জ ও কুমিল্লায় ৩ সহকারী প্রসিকিউটরের নিয়োগ বাতিল

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa