
এসকল এলাকাগুলোতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি নৌসদস্যরা অপ্রয়োজনীয় চলাচল রোধ, মাস্ক পরিধান, সামাজিক দুরত্ব বজায় রাখা, কোয়ারেন্টাইন নিশ্চিত করাসহ সংক্রমণ প্রতিরোধে গৃহীত সকল কার্যক্রমে অসামরিক প্রশাসনকে সহায়তা করে যাচ্ছে।
ইতিমধ্যে চট্টগ্রাম নৌ অঞ্চল হতে ৬টি কন্টিনজেন্ট ভালা সদর, বোরহান উদ্দিন, দৌলতখান, চর ফ্যাশন, মনপুরা, লালমোহন, তজুমুদ্দিন,সন্দ্বীপ, হাতিয়া, টেকনাফ, কুতুবদিয়া ও মহেশখালী এলাকায় কাজ করছে। অন্যদিকে খুলনা নৌ অঞ্চল হতে ২টি কন্টিনজেন্ট মোংলা বাগেরহাট, বরগুনা সদর, আমতলী, বেতাগী, বামনা, পাথরঘাঁটা এবং তালতলী উপজেলায় কাজ করছে।
গত ১ জুলাই ২০২১ হতে নৌবাহিনী এ কার্যক্রম পরিচালনা করছে।-আইএসপিআর
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



