
বুধবার সন্ধ্যায় উল্লাপাড়া উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুজ্জামান নিজে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, পৌর মেয়র নজরুল ইসলামের দুর্নীতি, অর্থ আত্মসাতের রেকর্ডপত্রসহ নির্বাচনী হলফনামা চাওয়া হয়েছিল তা ইতোমধ্যে দুর্নীতি দমন কার্যালয়ে পাঠানো হয়েছে। তারা তদন্তপূর্বক যা করণীয় তা করবে।
এর আগে গত ১ সেপ্টেম্বর দুর্নীতি দমন কমিশন সমন্বিত পাবনা জেলা কার্যালয় থেকে সহকারী পরিচালক আতিকুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে মেয়রের স্থাবর-অস্থাবর সম্পত্তিসহ দুর্নীতি ও অর্থ আত্মসাতের রেকর্ডপত্র দুদক কার্যালয়ে পাঠানোর জন্য উপজেলা নির্বাহী অফিসারকে নির্দেশ দেয়া হয়েছিল।
এ বিষয়ে উল্লাপাড়া পৌর মেয়র নজরুল ইসলাম জানান, আমি কোনো অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের সঙ্গে জড়িত নই। ভুয়া অভিযোগের ভিত্তিতে দুর্নীতি দমন কমিশন থেকে রেকর্ডপত্র চাওয়া হয়। সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করলে প্রকৃত সত্য উদঘাটিত হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



