Advertisement

আন্তর্জাতিক ডেস্ক : তুরস্ক এই প্রথম বারে মতো একটি উড়ন্ত গাড়ির পরীক্ষা চালিয়েছে। গত মঙ্গলবার ইস্তাম্বুলে সফলভাবে গাড়িটি পরীক্ষা করা হয়েছে বলে জানিয়েছে এর নির্মাতা কোম্পানি বায়েকার। ১২ তম শতাব্দীর সময় পূর্ব আনাতোলিয়ার বাসিন্দা ও ইসলামী স্বর্ণযুগের প্রকৌশলী ইসমাইল আল-জাজেরী নামে গাড়িটির নামকরণ করা হয়। খবর ডেইলি সাবাহ’র।

নির্মাতা প্রতিষ্ঠান বায়েকার এক বিবৃতিতে বলেছে, তুর্কি প্রকৌশলীদের তৈরী সেজারি নামক উড়ন্ত গাড়িটি ২৩০ কেজি ওজনের প্রোটোটাইপ পরীক্ষার সময় ১০ মিটার অতিক্রম করেছে। পরীক্ষাটি কোম্পানির প্রধান প্রযুক্তি কর্মকর্তা সেলকুক বায়ারাক্টারের তত্ত্বাবধানে পরিচালিত হয়।

সেলকুক বলেন, ‘তুরস্ক আগামীকালের প্রতিযোগিতার জন্য প্রস্তুতি নিচ্ছে। আগামীতে আমরা আরও উন্নতমানের পরীক্ষা চালাবো।’ গাড়িটিতে বাজারজাত করতে আরও ১০ থেকে ১৫ বছর পর্যন্ত সময় লাগবে বলে জানান তিনি।

নির্মাতা প্রতিষ্ঠানের তথ্যানুযায়ী, সেজারি বর্তমানে কেবল একজন যাত্রী বহন করতে পারবে। তবে এর পরবর্তী সংস্করণে আরও কিছু জায়গা থাকবে। এটি যাত্রী ও পণ্যবাহী উভয় ক্ষেত্রে ব্যবহার উপযোগী করে ডিজাইন করা হয়েছে।

গেল বছরের ১৭ থেকে ২২ সেপ্টেম্বর গাড়িটি প্রথম প্রদর্শিত হয়। সে সময় তুরস্কের আতাতুর্ক বিমানবন্দরে অনুষ্ঠিত একটি বাণিজ্য মেলায় এটি দেখানো হয়।

ডেইলি সাবাহ জানায়, ভবিষ্যতে গাড়িটি নগর পরিবহনের জন্য ব্যবহার করা যাবে। সেজারি উড়ন্ত গাড়িটি ভবিষ্যতে নগরীতে পরিবহন ব্যবস্থায় আমূল পরিবর্তন আনবে বলে আশা করছেন বিশেষজ্ঞরা।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.