ফাইল ছবি
Advertisement

জুমবাংলা ডেস্ক : চলতি মাসের মধ্যে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল ঘোষণা করা হলে আগামী ৬ জুন থেকে একাদশ শ্রেণিতে ভর্তির কার্যক্রম শুরুর পরিকল্পনা হয়েছে। কলেজে ভর্তির কাজটি এবারও তিন ধাপে শেষ করা হবে।

মঙ্গলবার ঢাকা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক হারুন-আর-রশিদ গণমাধ্যমকে এ কথা জানান।

অধ্যাপক হারুন বলেন, এ মাসে এসএসসির ফল ঘোষণা করা হলে জুনের শুরুতে কলেজে ভর্তির শিডিউল ঘোষণা করা হবে। সবকিছু ঠিকঠাক থাকলে আমরা ৬ জুন থেকে ভর্তি কার্যক্রম শুরু করতে চাই। অন্যবারের মত এবারও তিনধাপে ভর্তি প্রক্রিয়া শেষ করা হবে। তবে সময় কিছুটা কমিয়ে আনার চেষ্টা করব।

শিক্ষার্থীরা বাড়িতে বসে অনলাইনেই কলেজে ভর্তির আবেদন জমা দেওয়াসহ অন্যান্য কাজ সারতে পারবে। তবে ভর্তি কার্যক্রম শেষ করতে একটা পর্যায়ে তাদের কলেজে যেতেই হবে।

এসএসসির ফল ঘোষণার পর মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে কলেজে ভর্তির সূচি ঘোষণা করা হবে বলে জানান অধ্যাপক হারুন।

শিক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, গত কয়েক বছরের মত এবারও মাধ্যমিকের ফলাফলের ভিত্তিতে একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি করা হবে।

এবারও সব শিক্ষা প্রতিষ্ঠানকে বাধ্যতামূলকভাবে অনলাইনে শিক্ষার্থী ভর্তি করাতে হবে। নির্ধারিত (www.xiclassadmission.gov.bd) ওয়েবসাইট থেকে ভর্তির আবেদন করা যাবে। একজন শিক্ষার্থী সর্বোচ্চ ১০টি কলেজে আবেদন করতে পারবেন।

একজন শিক্ষার্থী যতগুলো কলেজে আবেদন করবেন তার মধ্য থেকে তার মেধা ও পছন্দক্রমের ভিত্তিতে একটি মাত্র কলেজে তাকে ভর্তির সুযোগ দেওয়া হবে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.