Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক এই সময়ে কেন অভ্যুত্থান ঘটল মিয়ানমারে
আন্তর্জাতিক

এই সময়ে কেন অভ্যুত্থান ঘটল মিয়ানমারে

By Shamim Rezaফেব্রুয়ারি 2, 20214 Mins Read

এই সময়ে কেন অভ্যুত্থান ঘটল মিয়ানমারে

Advertisement

আন্তর্জাতিক ডেস্ক : ঠিক এ সময়টাতেই কেন এ ঘটনা ঘটল? এরপরই বা কী ঘটবে? মিয়ানমারে সামরিক বাহিনীর অভ্যুত্থান ও ক্ষমতা দখলের পর বিশ্লেষকরা এসব প্রশ্নেরই জবাব খুঁজেছেন। খবর বিবিসি’র।

সোমবারই অং সান সুচির রাজনৈতিক দল এনএলডির নির্বাচনী বিজয়ের পর ক্ষমতায় তাদের দ্বিতীয় মেয়াদ শুরু করার কথা ছিল।

মিয়ানমারের সামরিক বাহিনী যদিও গত ১০ বছর ধরেই বেসামরিক সরকারের হাতে ক্রমে ক্রমে ক্ষমতা ছেড়ে দিচ্ছিল- কিন্তু পর্দার আড়ালে তারা দেশটির ওপর কড়া নিয়ন্ত্রণ ঠিকই বজায় রেখেছিল।
দেশটির সংবিধানেও এর নিশ্চয়তা বিধান করা হয়েছে।

ঠিক এখনই অভ্যুত্থান হল কেন?

এর ব্যাখ্যা দেওয়া কঠিন নয়। বিবিসির দক্ষিণ এশিয়া বিষয়ক সংবাদদাতা জোনাথন হেড বলছেন, সোমবারই নির্বাচনের পর পার্লামেন্টের প্রথম অধিবেশন বসার কথা ছিল এবং তাতে নির্বাচনের ফল পূর্ণতা পেত- যা এখন আর হবে না।

নভেম্বরের ওই নির্বাচনে এনএলডি ৮০ শতাংশেরও বেশি ভোট পায়। রোহিঙ্গা মুসলিমদের ওপর গণহত্যার অভিযোগ সত্বেও এ দলটি এখনও মিয়ানমারে বিপুলভাবে জনপ্রিয়।

কিন্তু ভোটের পর পরই জালিয়াতির অভিযোগ তোলে সামরিক বাহিনী। এক বছরের জরুরি অবস্থা জারিকে যৌক্তিকতা দেবার জন্য নতুন ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের স্বাক্ষরিত বিবৃতিতেও এ অভিযোগটি পুনর্ব্যক্ত হয়েছে।

এতে বলা হয়, “৮ নভেম্বরের নির্বাচনে ভোটার তালিকায় যে গুরুতর অনিয়ম ছিল – তার সমাধান করতে নির্বাচন কমিশন ব্যর্থ হয়েছে।”

যদিও এ অভিযোগের পক্ষে প্রমাণ দেওয়া হয়েছে সামান্যই।

মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচের এশিয়া অঞ্চলের উপপরিচালক ফিল রবার্টসন বলছিলেন,“অং সান সুচি স্পষ্টতই নির্বাচনে বিপুল বিজয় পেয়েছেন। নির্বাচনী জালিয়াতির অভিযোগগুলো অনেকটা ট্রাম্পসুলভ- এসব অভিযোগের সপক্ষে কোন প্রমাণ ছিল না।”

রবার্টসন বলছেন, এই ক্ষমতা দখলের ব্যাখ্যা দেওয়া কঠিন।

সামরিক বাহিনীর ক্ষমতা হারানোর ভয়

নভেম্বরের নির্বাচনে সামরিক বাহিনী-সমর্থিত ইউনিয়ন সলিডারিটি এ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি (ইউএসডিপি) ভোটের খুব সামান্য অংশই পেয়েছে।

কিন্তু তার পরও সামরিক বাহিনী এখনও মিয়ানমারে সরকারের ওপর ব্যাপক প্রভাব রাখতে সক্ষম।

কারণ, ২০০৮ সালে সামরিক শাসনের সময় যে বিতর্কিত সংবিধানটি তৈরি হয়েছিল- তাতে সামরিক বাহিনীকে পার্লামেন্টের এক-চতুর্থাংশ আসন দেওয়া হয়।

অন্যদিকে প্রতিরক্ষা, স্বরাষ্ট্র এবং সীমান্ত বিষয়ক মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণও তুলে দেওয়া হয় সামরিক বাহিনীর হাতে।

সেই সংবিধান যতদিন বহাল আছে, ততদিন সামরিক বাহিনীর হাতেও নিয়ন্ত্রণের ক্ষমতা থেকে যাচ্ছে।

এখন প্রশ্ন হল, নভেম্বরের নির্বাচনে বিপুল বিজয়ের ফলে এনএলডি কি সেই সংবিধান পরিবর্তনের ক্ষমতা পেয়ে যেতো?

জোনাথন হেড বলছেন, তেমন সম্ভাবনা ছিল খুবই কম।

কারণ সংবিধান বদলাতে হলে পার্লামেন্টের ৭৫ শতাংশ সমর্থন দরকার। আর সামরিক বাহিনীর হাতে যদি ২৫ শতাংশ আসন থাকে- তাহলে তা প্রায় অসম্ভব।

‘তাহলে কেন অভ্যুত্থান হল?’

সাবেক সাংবাদিক এবং প্রযুক্তিবিদ আয়ে মিন থান্ট আভাস দিচ্ছেন, এর পেছনে হয়তো আরেকটা কারণ থাকতে পারে।

সেটি হল- নির্বাচনের এই ফলাফল সেনাবাহিনীকে লজ্জায় ফেলে দিয়েছে।

“তারা আশা করেনি যে তারা এভাবে হারবে”- ইয়াঙ্গন থেকে বলছিলেন, “যেসব লোকের পরিবারের সদস্যরা সামরিক বাহিনীতে আছে- এমনকি তারাও তাদের বিপক্ষে ভোট দিয়েছে।”

তবে এটা বলতেই হবে যে এর চেয়ে অনেক বড় কিছু কারণও আছে।

আয়ে মিন থান্ট বলছিলেন, “আপনাকে বুঝতে হবে সামরিক বাহিনী মিয়ানমারে তাদের অবস্থানকে কীভাবে দেখে। আন্তর্জাতিক মিডিয়া অং সান সুচিকে দেশের ‘মা’ হিসেবে দেখতে অভ্যস্ত। তবে সামরিক বাহিনী নিজেদের মনে করে তারাই এ দেশের পিতা।”

“বিশেষ করে তারা বাইরের লোকদেরকে একটা বিপদ হিসেবে দেখে থাকে।”

করোনাভাইরাস মহামারি এবং নভেম্বরের নির্বাচনে রোহিঙ্গাদের ভো্ট দিতে না দেয়ায় আন্তর্জাতিক উদ্বেগ- সামরিক বাহিনীর সাহস বাড়িয়ে দিয়েছে যে এখনই কিছু একটা করতে হবে – এমন আভাস দিচ্ছেন আয়ে মিন থান্ট।

কিন্তু তার পরও এ ঘটনা তাকে বিস্মিত করেছে।

‘অনেকেই বুঝতে পারছেন না’

বাস্তবিক, মিয়ানমারের সেনাবাহিনী ঠিক কেন এ ঘটনা ঘটাল- তা বিশেষজ্ঞরাও নিশ্চিতভাবে বলতে পারছেন না।

কারণ, এতে তাদের যে বিশেষ কোন লাভ হবে- তা মনে হচ্ছে না।

“এটা মনে রাখতে হবে যে মিয়ানমারের বর্তমান পদ্ধতি সেনাবাহিনীর জন্য খুবই সুবিধাজনক। তাদের কমান্ড কাঠামোর সম্পূর্ণ স্বায়ত্বশাসন আছে, তাদের বাণিজ্যিক স্বার্ধসমূহে বেশ বড় পরিমাণ আন্তর্জাতিক বিনিয়োগ আছে, যুদ্ধাপরাধের বিচারের হাত থেকে রাজনৈতিক সুরক্ষাও আছে”- বলছিলেন জেরার্ড ম্যাককার্থি, সিঙ্গাপুরের জাতীয় বিশ্ববিদ্যালয়ের এশিয়া রিসার্চ ইনস্টিটিউটের ফেলো।

তার মতে, “তাদের কথা মতো এক বছরের জন্য ক্ষমতা দখল করায় তারা চীনা-নয় এমন আন্তর্জাতিক অংশীদারদের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে, সামরিক বাহিনীর বাণিজ্যিক স্বার্থও এতে ক্ষতিগ্রস্ত হবে এবং যারা মিস সুচি ও এনএলডিকে আরেক মেয়াদের জন্য ভোট দিয়েছে সেই লাখ লাখ লোকের দিক থেকে প্রতিরোধের সম্ভাবনা উস্কে দেবে।

ম্যাককার্থি বলছেন, সামরিক বাহিনী হয়তো ভবিষ্যৎ নির্বাচনে ইউএসডিপির অবস্থা ভালো হবে এমন আশা করছে, তবে এমন পদক্ষেপের ঝুঁকিও কম নয়।

হিউম্যান রাইটস ওয়াচের ফিল রবার্টসন বলছেন, সামরিক বাহিনীর এ পদক্ষেপ মিয়ানমারকে আবার একঘরে রাষ্ট্রে পরিণত করা এবং জনগণকে ক্রুদ্ধ করে তোলার ঝুঁকি সৃষ্টি করেছে।

তিনি বলছেন, “আমার মনে হয় না মিয়ানমারের জনগণ এটা বিনা প্রশ্নে মেনে নেবে। তারা সামরিক শাসনে ফিরে যেতে চায় না । বরং তারা অং সান সুচিকে তা প্রতিরোধের এক হাতিয়ার বলে মনে করে।”

ফিল রবার্টসনের মতে, এমন আশা এখনও আছে যে আলোচনার মাধ্যমে ব্যাপারটার নিষ্পত্তি হতে পারে।

“কিন্তু যদি দেখা যায় যে বড় আকারের প্রতিবাদ শুরু হয়ে গেছে, তাহলে বুঝতে হবে আমরা বড় এক সংকটে পড়েছি।”

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
যুদ্ধবিরতি

লেবাননে যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল, তাৎক্ষণিকভাবে কার্যকর

জুন 19, 2026
কোরআন

মক্কার জাদুঘরে ৪০০ বছরের পুরোনো বিরল কোরআন পাণ্ডুলিপি প্রদর্শিত

জুন 19, 2026
জুমার নামাজ

মসজিদে হারাম ও নববিতে আজ জুমার নামাজ পড়াবেন যারা

জুন 19, 2026
Latest News
যুদ্ধবিরতি

লেবাননে যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল, তাৎক্ষণিকভাবে কার্যকর

কোরআন

মক্কার জাদুঘরে ৪০০ বছরের পুরোনো বিরল কোরআন পাণ্ডুলিপি প্রদর্শিত

জুমার নামাজ

মসজিদে হারাম ও নববিতে আজ জুমার নামাজ পড়াবেন যারা

নিয়ন্ত্রণ

ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ন্ত্রণ সম্ভব নয়: ট্রাম্প

সতর্ক করলো

মিত্র ইসরায়েলকে কড়া ভাষায় সতর্ক করলো যুক্তরাষ্ট্র

মারা গেছেন

মারা গেছেন জনপ্রিয় অভিনেত্রী ডাভেইগ চেজ

তেলের দাম

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার পর বিশ্ববাজারে ফের কমল জ্বালানি তেলের দাম

সশস্ত্র হামলা

নাইজারের বিমানবন্দরে বন্দুকধারীদের হামলা, নিহত ৩৫

হচ্ছে না

হচ্ছে না পূর্বনির্ধারিত যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা

অবরোধ

ইরানের নৌপথ থেকে অবরোধ তুলে নিল যুক্তরাষ্ট্র

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa