Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক এই সরকার ইসরায়েলের জন্য বিপজ্জনক হবে : নেতানিয়াহু
আন্তর্জাতিক

এই সরকার ইসরায়েলের জন্য বিপজ্জনক হবে : নেতানিয়াহু

By জুমবাংলা নিউজ ডেস্কJune 4, 2021Updated:June 4, 20213 Mins Read

নেতানিয়াহু

Advertisement

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলের রাজনৈতিক দলগুলো মিলে যে জোট সরকার গঠনে সম্মত হয়েছে, তাকে ‘বামপন্থী’ সরকার বলে সমালোচনা করেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী বেনঞ্জামিন নেতানিয়াহু। তিনি মন্তব্য করেছেন, এই সরকার ইসরায়েলের ভবিষ্যতকে বিপদাপন্ন করে তুলবে। প্রস্তাবিত সরকারের বিরুদ্ধে দেশের ডানপন্থীদের একজোট হওয়ার আহ্বানও জানিয়েছেন তিনি। খবর বিবিসি’র।

রাজনৈতিক দলগুলো ঐকমত্যে পৌঁছানোর পর প্রথম প্রতিক্রিয়ায় সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে এক টুইটে নেতানিয়াহু বলেন, ‘এটি (নতুন সরকার) হলো ইসরায়েলবাসীর জন্য শতাব্দীর সবচেয়ে বড় প্রতারণা। এটি একটি বামপন্থি সরকার এবং নিশ্চিতভাবেই অদূর ভবিষ্যতে এর কারণে ইসরায়েলের সার্বভৌমত্ব ও জনগণের জীবন-নিরাপত্তা বিপদাপন্ন হবে।’

‘আমি নেসেটের (ইসরায়েলের আইনসভা) ডানপন্থি সব সদস্যকে এই সরকারের বিরুদ্ধে অবস্থান স্পষ্ট করার আহ্বান জানাচ্ছি। এই বামপন্থিদের রুখে দিন।’

ইসরায়েলে একটি নতুন সরকার গঠনে চুক্তিতে পৌঁছেছে সেখানকার বিরোধী দলগুলো, যা দেশটির প্রধানমন্ত্রী হিসেবে বেঞ্জামিন নেতানিয়াহুর ১২ বছরের শাসনের সমাপ্তির পথ পরিষ্কার করে দিয়েছে অনেকটাই।

দেশটির আটটি দল মিলে একটি কোয়ালিশন সরকার গঠন করতে সক্ষম হয়েছে। মধ্যপন্থী দল ইয়েশ আতিদ পার্টির নেতা ইয়ার লাপিদ বৃহস্পতিবার এই ঘোষণা দেন।

সেখানে তিনি বলেন, দলগুলোর মধ্যে স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী আগামী সরকারের শুরুর দিকে নাফাতালি বেনেত দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। তারপর ২০২৩ সালের আগস্টে তিনি ইয়েশ আতিদ পার্টির নেতার লাপিদকে ক্ষমতা হস্তান্তর করবেন।

ইয়ার লাপিদ ঘোষণা দেওয়ার কিছুক্ষণ পরই এই টুইট করেন নেতানিয়াহু। দলটির অন্যতম জ্যেষ্ঠ নেতা মিকি জোহার বৃহস্পতিবার প্রস্তাবিত নতুন সরকারকে কটাক্ষ করে বলেছেন, ‘ইসরায়েলের জন্য এটি একটি অন্ধকার দিন। যেসব ডানপন্থী দল নতুন সরকারে গিয়েছে, তাদের লজ্জিত হওয়া ‍উচিত।’

দেশটির সংবিধান বিশেষজ্ঞরা জানিয়েছেন, যদিও ইসরায়েলের রাজনীতিতে বর্তমানে খাদের প্রায় কিনারায় অবস্থান করছেন নেতানিয়াহু, কিন্তু এখনও অনেক কিছু উল্টে যাওয়ার সুযোগ আছে।

কারণ, সংবিধান অনুযায়ী, আইনসভা নেসেটের সদস্যদের ভোটের ওপরই প্রস্তাবিত সরকারের স্বীকৃতি নির্ভর করছে; আর, গত মার্চে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা না পেলেও নেসেটের ১২০ টি আসনের মধ্যে ৩০ টিতে জয়ী হয়েছেন নেতানিয়াহুর রাজনৈতিক দল লিকুদ পার্টির প্রার্থীরা।

এখন পর্যন্ত যদিও ভোটের দিনক্ষণ ঠিক হয়নি, তবে প্রস্তাবিত সরকারের একাধিক নেতা সাংবাদিকদের জানিয়েছেন, আগামী সপ্তাহেই এ বিষয়ে নেসেটে ভোট হওয়ার সম্ভাবনা আছে।

ইসরায়েলের বৃহত্তম রাজনৈতিক দল লিকুদ পার্টি বরাবরই ডানপন্থি রাজনৈতিক দল হিসেবে পরিচিত।

এদিকে, গত বৃহস্পতিবারই ইসরায়েলের সদ্য বিদায় নেওয়া প্রেসিডেন্ট রুভেন রিভলিনকে নতুন জোট সরকার সম্পর্কে অবহিত করেছেন ইয়ার লাপিদ। প্রেসিডেন্টকে তিনি জানিয়েছেন, স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী নাফাতালি বেনেত এবং তিনি নিজে এক সাথে সরকার পরিচালনা করবেন এবং ২০২৩ সালের ২৭শে অগাস্ট তিনি প্রধানমন্ত্রী হিসেবে নাফতালি বেনেতের কাছ থেকে ক্ষমতা বুঝে নেবেন।

জবাবে রুভেন রিভলিন যত শিগগির সম্ভব এক আস্থা ভোট আয়োজনের জন্য পার্লামেন্টের প্রতি আহবান জানিয়েছেন। তবে পার্লামেন্টে এই কোয়ালিশন যদি সমর্থন না পায়, তাহলে ইসরায়েলে দুই বছরের মধ্য পঞ্চমবারের মত নির্বাচন আয়োজনের দরকার হতে পারে।

যে দলগুলো মিলে এই কোয়ালিশন হয়েছে, তার মধ্যে ইসরায়েলের সকল ঘরানার রাজনৈতিক দল রয়েছে। রাজনৈতিক দিক দিয়ে এসব দলের মধ্যে খুব কম বিষয়ে মতের মিল রয়েছে। শুধু একটি বিষয় ছাড়া – আর তা হলো দেশটিতে সবচেয়ে দীর্ঘ সময় ধরে প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকা বেঞ্জামিন নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করা।

নেতানিয়াহুর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে দায়ের করা একাধিক মামলা দেশটির আদালতে বিচারাধীন আছে। গত মার্চে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনেও তিনি চূড়ান্ত সংখ্যাগরিষ্ঠতা পেতে ব্যর্থ হয়েছেন।

এটি ছিল গত দুই বছরে দেশটিতে চতুর্থ সাধারণ নির্বাচন, যার পর তিনি জোট গঠনের জন্য মিত্র পেতে ব্যর্থ হন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
বিল গেটস

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার বিল গেটসের

June 24, 2026
Modi

খামেনির শেষ বিদায়ে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান

June 24, 2026
জমির মালিক

এখন যেভাবে সৌদিতে জমির মালিক হতে পারবেন প্রবাসীরা

June 24, 2026

Latest News

বিল গেটস

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার বিল গেটসের

Modi

খামেনির শেষ বিদায়ে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান

জমির মালিক

এখন যেভাবে সৌদিতে জমির মালিক হতে পারবেন প্রবাসীরা

ভিসা নীতি

আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ভিসা নীতি বদলাচ্ছে যুক্তরাষ্ট্র, থাকা যাবে না ৪ বছরের বেশি

জাহাজ

হরমুজ নিয়ে অগ্রগতি হলেও এখনো আটকা শত শত জাহাজ

ট্রাম্প

ইরান ‘ঠিকঠাক আচরণ’ না করলে কঠোর ব্যবস্থা : ট্রাম্প

Star

পাঁচ কারণে স্টারমারের নজিরবিহীন পতন

Momota

মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে তৃণমূলের নতুন চেয়ারম্যান অরূপ রায়

Starmar

ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদ থেকে স্টারমারের নাটকীয় পদত্যাগ

Biman

বিমানে স্মার্টফোনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন দুই শতাধিক আরোহী

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa