
এ বিষয়ে শিক্ষামন্ত্রী দীপু মণি জানান, বৈশ্বিক মহামারি থেকে বাঁচতে শিক্ষার্থীদের ঘরে বসেই পরীক্ষার প্রস্তুতি নিতে হবে। পরিস্থিতি স্বাভাবিক হলে দুই সপ্তাহ প্রস্তুতির সময় দিয়ে এইচএসসি পরীক্ষার সূচি ঘোষণা করা হবে বলে জানান তিনি।
এদিকে মাধ্যমিক ও সমমানের পরীক্ষার ফল প্রকাশও অনিশ্চিত। পরীক্ষা শেষে হওয়ার ৬০ দিনের মধ্যে ফল প্রকাশের রেওয়াজ অনুযায়ী ৫ মে’র মধ্যে ফল প্রকাশের কথা থাকলেও তা হচ্ছে না। এমন পরিস্থিতিতে শিক্ষার্থীদের ঘরে বসে আরো প্রস্তুতি নেয়ার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



