জুমবাংলা ডেস্ক: পঞ্চগড়ে কবর থেকে এক রাতেই ১৩টি কঙ্কাল চুরি হয়েছে। সোমবার রাতে বোদা উপজেলার চন্দনবাড়ি ইউনিয়নের সরকার পাড়া দলুয়ার দিঘি কবরস্থান থেকে এসব কঙ্কাল চুরি হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে স্থানীয় কয়েকজন কবরস্থান এলাকায় গেলে কয়েকটি কবর খনন করা অবস্থায় দেখতে পান। পরে তারা স্থানীয় আরও কিছু লোকজনকে খবর দেন। পরে সকলে মিলে কবর স্থান ঘুরে ১৩টি কবর খনন করা দেখতে পান।

স্থানীয়দের ধারণা দুর্বৃত্তরা কবর থেকে কঙ্কাল চুরি করতেই এসব কবর খনন করতে পারে। গেল ২ বছরে যাদের মৃত্যু হয়েছে এমন ব্যক্তিদের কবর থেকে কঙ্কাল চুরি হয়েছে বলে জানিয়েছে স্থানীয়রা। পরে তারা পুলিশ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিদের খবর দেয়। খবর পেয়ে তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সোলেমান আলী এ বিষয়ে আদালতের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পরামর্শ দিয়েছেন।

প্রতীকী ছবি
Advertisement

চন্দনবাড়ি এলাকার মকছেদ আলী (৩৭) জানান, মঙ্গলবার সকালে স্থানীয় একটি শিশু কবর স্থানে ছাগল বাঁধতে এসে একটি কবর খনন করা দেখতে পায়। পরে সে বাসায় গিয়ে পরিবারের সদস্যদের জানালে তাদের চিৎকারে সকলে মিলে ছুটে গিয়ে ১৩টি কবরের কঙ্কাল চুরি হয়েছে দেখতে পাই। ওই এলাকার কাজল ইসলাম (৩৫) বলেন, শুনেছি পূর্ণিমা রাতে কঙ্কাল চুরি করলে নাকি জাদু টোনার কাজে লাগে। সে কারণে হয়তো দুর্বৃত্তরা এতগুলো কঙ্কাল চুরি করতে পারে। চন্দনবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আমি ঘটনাস্থলে ছুটে যাই। তবে যেই এ কাজটি করুক না কেন তাকে দ্রুতই আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

বিজয়ের ৫০ বছর: বাংলাদেশের ১ টাকা পাকিস্তানে ২ রুপির বেশি

ইউএনও মো. সোলেমান আলী জানান, চন্দনবাড়ি ইউনিয়নের সরকার পাড়া দলুয়ার দিঘি এলাকার কবরস্থান থেকে ১৩টি কঙ্কাল চুরি হয়েছে এমন সংবাদ পাই স্থানীয়দের মাধ্যমে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.