
সরকারি মিড-ডে মিল কর্মসূচির অংশ হিসেবে এক কেজি গুঁড়ো দুধের একটি প্যাকেট বড়সড় একটি পাতিলের পানিতে মিশিয়ে এ কর্মসূচী পালন করা হয়। এসময় দুধ গরম করার পর একজন নারী পাচক পরে ওই দুধ গ্লাস হাতে অপেক্ষমাণ স্কুলের ৮১ জন শিক্ষার্থীকে একে একে পরিবেশন করেন।
এদিকে শিক্ষার্থীদের মিড-ডে মিল জালিয়াতি ফাঁস করে দেওয়ার ঘটনায় পুলিশ এক সাংবাদিকের বিরুদ্ধে মামলা দায়েরের দুই মাস পর এক ভিডিও ছড়িয়ে পড়ে। শিশু শিক্ষার্থীরা কেবল লবণ দিয়ে রুটি খাচ্ছিল- এমন ভিডিও ফাঁস করে দেওয়ায় রাজ্য সরকারের মানহানির ষড়যন্ত্রের অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে।
এর আগে একজন পঞ্চায়েত সদস্য এই দৃশ্যের ভিডিও ধারণ করেন। সেখানকার পরিবারগুলো দারিদ্র্যপীড়িত হওয়ায় শিশুদের ন্যূনতম পুষ্টি নিশ্চিতে দিনে অন্তত সরকারের পক্ষ থেকে এ ধরনের একটি খাবার পরিবেশন প্রয়োজন ছিল বলে জানায় ওই গনমাধ্যম।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



