জুমবাংলা ডেস্ক : টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা পরিষদ নির্বাচনে চারজন পুরুষকে পিছনে ফেলে দোয়াত কলম প্রতীকে নিয়ে চেয়ারম্যান হলেন নার্গিস বেগম।

এক নারীর কাছে পরাজয় বরণ করেন চার পুরুষ

মঙ্গলবার (২১ মে) রাত সাড়ে ১০টার দিকে এ ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা জিয়াউল ইসলাম চৌধুরী।

জানা যায়, ভূঞাপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন পাঁচজন প্রার্থী। এরমধ্যে চারজন পুরুষ ও একজন নারী অংশ নেন। দোয়াত কলম প্রতীকে নার্গিস বেগম, হেলিকপ্টার প্রতীকে ফিরোজ চৌধুরী, ঘোড়া প্রতীকে মোস্তাফিজুর রহমান তালুকদার বাবলু, মোটরসাইকেল প্রতীকে আমিরুল ইসলাম তালুকদার বিদ্যুৎ ও আনারস প্রতীকে তাহেরুল ইসলাম তোতা ভোট যুদ্ধে নামেন। তবে শেষে আমিরুল ইসলাম তালুকদার বিদ্যুৎ ও তাহেরুল ইসলাম তোতা নির্বাচন থেকে সরে দাঁড়ালেও তাদের প্রতীক রয়ে যায়।

নির্বাচনে বর্তমান চেয়ারম্যান নার্গিস আক্তার (দোয়াত কলম) ৩০ হাজার ৩৬৪ ভোট পেয়ে পুনরায় বেসরকারিভাবে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ফিরোজ চৌধুরী (হেলিকপ্টার) পান ৫ হাজার ৮৩৯ ভোট। এছাড়াও মোস্তাফিজুর রহমান তালুকদার বাবলু (ঘোড়া) পান ৩ হাজার ১০৫ ভোট, আমিরুল ইসলাম তালুকদার বিদ্যুৎ (মোটরসাইকেল) পান ৪৫১ ভোট এবং তাহেরুল ইসলাম তোতা পান ১৮৫ ভোট।

এর আগে, মঙ্গলবার শান্তিপূর্ণভাবে দ্বিতীয় ধাপে টাঙ্গাইলের কালিহাতী, ভূঞাপুর এবং ঘাটাইল উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ ৮টা একটানা বিকেলে ৪টা পর্যন্ত চলে। নির্বাচনে ১০ জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন৷ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে ৭ প্লাটুন বিজিবিসহ পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয় ।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.