Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home আন্তর্জাতিক এক বছর যুক্তরাষ্ট্রে চাকরি পাবে না ভারতীয়রা!
আন্তর্জাতিক

এক বছর যুক্তরাষ্ট্রে চাকরি পাবে না ভারতীয়রা!

By Saiful Islamএপ্রিল 2, 20202 Mins Read

US President Donald Trump speaks during a “Keep America Great” campaign rally at Huntington Center in Toledo, Ohio, on January 9, 2020. (Photo by SAUL LOEB / AFP)
Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে বিশ্বের সব দেশের অর্থনীতির হাল খারাপ। খোদ মার্কিন যুক্তরাষ্ট্রেই কর্মহীন হতে পারেন দেশটির অগণিত মানুষ।

এর মধ্যেই শোনা যাচ্ছে আগামী এক বছর যুক্তরাষ্ট্রে চাকরি পাবে না ভারতীয় ও চীনা নাগরিকরা।

জিনিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারতীয় ও চীনাদের এইচ-১বি ভিসা না দেয়ার আবেদন করা হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে।

এ বছর এইচ-১বি ও এইচ-২বি ভিসা অনুমোদন না করার এই আবেদন জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি প্রযুক্তি কর্মী সংগঠন।

নিজেদের কর্মহীনতার পরিস্থিতি থেকে বাঁচাতে এই আবেদন করেছে সংগঠনটি।

এইচ-১বি ভিসা হলো এক ধরনের অ-অভিবাসী ভিসা। যার সাহায্যে মার্কিন সংস্থাগুলো বিদেশি কর্মীদের নিয়োগ করে তাদের দেশে। বেশিরভাগ ভারতীয় ও চিনা কর্মীদেরই সেদেশে কর্মসংস্থানের সুযোগ ঘটে এই ভিসার মাধ্যমে।

আর এইচ-২বি ভিসার মাধ্যমে লাতিন আমেরিকার কর্মীদের নিয়োগ করেন মার্কিন ব্যবসায়ীরা।

ইউএস টেক ওয়ার্কার্স নামের এই সংস্থার বক্তব্য, তাদের এই দাবি আসলে সেই সমস্ত মার্কিন কর্মীদের সাহায্য করবে, যারা এইচ-১বি ভিসার ফলে ক্ষতিগ্রস্ত হন। পরিসংখ্যান বলছে করোনার দরুন এপ্রিলের শেষে মার্কিন যুক্তরাষ্ট্রে কর্মহীনের সংখ্যা গিয়ে দাঁড়াতে পারে ৭ কোটিতে।

সংস্থার লেখা চিঠিতে প্রেসিডেন্টের কাছে দাবি জানানো হয়েছে, এইচ-১বি ও এইচ-২বি ভিসা এ বছর বাতিল করে দিন যার সাহায্যে বাইরের দেশ থেকে ১ লাখ ২০ হাজার কর্মী এদেশে আসতে পারবে না। যার ফলে সুবিধা হবে মার্কিনিদের।

প্রসঙ্গত যুক্তরাষ্ট্রে করোনাভাইরাস ভয়াবহ রুপ নিচ্ছে। দেশটিতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৮৮৯ জন। এর মধ্যে শুধু নিউইয়র্কে মারা গেছে ১ হাজার ৫৫০ জন।

আক্রান্তের সংখ্যায় দেশটি ইতালি, চীন ও স্পেনকেও ছাড়িয়ে গেছে। এ ভাইরাসে সেখানে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৮৮ হাজার ৫৩০ জন।

এর মধ্যে ৬ হাজার ৪৬১ জন সুস্থ হয়েছে বাড়ি ফিরেছেন। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ২৪ হাজার ১২৯ জন।

এছাড়া যুক্তরাষ্ট্রে বর্তমানে ১ লাখ ৭৭ হাজার ৫৮৯ জন আক্রান্ত রোগী চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে ১ লাখ ৭৩ হাজার ৬০১ জনের অবস্থা সাধারণ। বাকি ৩ হাজার ৯৮৮ জনের অবস্থা গুরুতর, যাদের অধিকাংশই আইসিইউতে রয়েছেন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
expatriate

প্রবাসীদের জন্য বড় সুখবর এবারের বাজেটে

জুন 11, 2026
নাবিক

ওমান উপকূলে মার্কিন হামলায় ৩ ভারতীয় নাবিক নিহত

জুন 11, 2026
বাংলাদেশি নারী

দিল্লিতে হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড: চিকিৎসাধীন বাংলাদেশি নারীর মৃত্যু

জুন 11, 2026
Latest News
expatriate

প্রবাসীদের জন্য বড় সুখবর এবারের বাজেটে

নাবিক

ওমান উপকূলে মার্কিন হামলায় ৩ ভারতীয় নাবিক নিহত

বাংলাদেশি নারী

দিল্লিতে হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড: চিকিৎসাধীন বাংলাদেশি নারীর মৃত্যু

প্রস্তাব

যুক্তরাষ্ট্র-সমর্থিত ইরান প্রস্তাব পাস, ৩ দেশের বিরোধিতা

হরমুজ প্রণালি

হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ ঘোষণা করল ইরান

ট্যুরিস্ট ভিসা

বাড়তি ৭৫০ ডলারে দ্রুত মার্কিন ভিসা ইন্টারভিউয়ের সুযোগ

Oil

বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম

তেলের দাম ঊর্ধ্বমুখী

হরমুজ প্রণালি বন্ধের ঘোষণায় বিশ্ববাজারে তেলের দাম ঊর্ধ্বমুখী

আকাশসীমা বন্ধ

ইরানের হামলার আশঙ্কায় আকাশসীমা বন্ধ করল কুয়েত

জাহাজে হামলা

ওমান উপকূলে ভারতীয় জাহাজে হামলা, মার্কিন রাষ্ট্রদূতকে তলব করল ভারত

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa