জুমবাংলা ডেস্ক: উদ্বোধনের পর থেকে গত এক বছরে পদ্মা সেতু থেকে টোল আদায় হয়েছে প্রায় ৭৯১ কোটি টাকা। এই সময়ে সেতু দিয়ে পারাপার হয়েছে মোট ৫২ লাখ ৫৭ হাজার ৮৫৫টি যানবাহন।

পদ্মা সেতু-১

Advertisement

শনিবার (২৪ জুন) পদ্মা সেতু সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, গত এক বছরে পদ্মা সেতুতে টোল আদায় হয়েছে ৭৯০ কোটি ৯৪ লাখ ৭৮ হাজার ৩৭০ টাকা। সেই হিসেবে প্রতি মাসে গড়ে টোল আদায় হয়েছে ৬৭ কোটি ৭৮ লাখ ৯৭ হাজার টাকা। আর প্রতিদিন গড় টোল আদায় হয়েছে ২ কোটি ৮ লাখ ৪৯ হাজার ৩৮৭ টাকা।

পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী (মূল সেতু) দেওয়ান মো. আব্দুল কাদের বলেন, সেতু উদ্বোধনের (২৫ জুন ২০২২) পর থেকে গত ২২ জুন পর্যন্ত ৩৬২ দিনে সেতুতে মোট টোল আদায় হয়েছে প্রায় ৭৯১ কোটি টাকা।

তিনি জানান, গত বছর জুন মাসে মাত্র ৫ দিনেই পদ্মা সেতু থেকে টোল আদায় হয়েছে ১০ কোটি ১৪ লাখ ১ হাজার ৮৫০ টাকা। এই সময়ে সেতু পারাপার হয়েছে ১ লাখ ৭ হাজার ১০৪টি যানবাহন।

এ ছাড়া সর্বশেষ ৩ মাসে প্রতিদিন গড় টোল আদায় হয়েছে ২ কোটি ২৫ লাখ ৯৬ হাজার ৫৬৬ টাকা। সেতুতে মোটরসাইকেল পারাপারের অনুমতি দেওয়ায় টোল আদায়ের হার বেড়েছে বলে জানা গেছে।

এর আগে, গত বছরের ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরদিন ২৬ জুন থেকে সেতুতে যান চলাচল শুরু হয়।

পদ্মা সেতুর এক বছর

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google