
মাছটি বিক্রি করে প্রায় চার লাখ টাকা পেয়েছেন বলে জানিয়েছেন ব্যবসায়ী আনোয়ার হোসেন।
জানা যায়, গতকাল মঙ্গলবার সকালে সিলেটের ফেঞ্চুগঞ্জে কুশিয়ারা নদীতে জেলেদের জালে ধরা পড়ে প্রায় ছয় মণ ওজনের একটি বাঘাইড়। মাছটি জেলেদের কাছ থেকে কিনে নগরীর লালবাজারে তুলেন ব্যবসায়ী আনোয়ার হোসেন। পরে তিনি সেটি লালবাজারে তুলে দাম হাঁকেন পাঁচ লাখ টাকা।
কিন্তু সর্বোচ্চ দাম ওঠে সাড়ে তিন লাখ টাকা। মনমতো দাম না পেয়ে তিনি গতকাল বুধবার সকালে মাছটি কেটে বিক্রি করেন। এক হাজার থেকে আড়াই হাজার টাকা কেজি দামে বিক্রি করা হয় মাছটি। মাছটি কেজি দরে বিক্রি করে আনোয়ার হোসেন প্রায় চার লাখ টাকা পেয়েছেন বলে জানিয়েছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



