134548miracle
উদ্ধারকারীরা এই কুকুরের নাম দিয়েছেন ‘মিরাকল
Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : সেপ্টেম্বর মাসের প্রথম দিকে হারিকেন ডোরিয়ানের তাণ্ডবে লন্ডভন্ড হয়ে যায় যুক্তরাষ্ট্রের বাহামা দীপপুঞ্জ। ওই ঘূর্ণিঝড়ের ধ্বংসস্তূপ থেকে একমাস পর জীবিত উদ্ধার হয়েছে একটি কুকুর। এটা একটি বিস্ময় জাগানিয়া ঘটনা। তাই বিস্মিত উদ্ধারকারীরা এই কুকুরের নাম দিয়েছেন ‘মিরাকল’। কুকুরটির বয়স মাত্র এক বছর।

ইটপাথরের নীচে কয়েকদিন চাপা পড়ে থাকলেই বাঁচার আশা অনেকটাই ক্ষীণ হয়ে যায়। কিন্তু একমাস ধরে চাপা থেকেও, অদ্ভুতভাবে প্রাণে বেঁচে গেছে একটি কুকুরটি।

ধ্বংসস্তূপে কুকুরটির সম্বল বলতে ছিল, যত্‍‌সামান্য অক্সিজেন। তা-ও যে প্রাণভরে শ্বাস নেবে, সেই পরিসরও তার জন্য ছিল না ইটপাথর, ক্রংক্রিটের নীচে। ছিল না, নড়াচড়া করার অবস্থাও। আর খাবার? ভরসা ছিল, বৃষ্টির জল। বুঝতেই পারছেন এই অবস্থায় কারোপক্ষে বাঁচা অসম্ভব। কিন্তু, অঘটন আজও ঘটে।

গত সেপ্টেম্বরে হারিকেন ডোরিয়ানের তাণ্ডবে বাহামা দীপপুঞ্জের লন্ডভন্ড অবস্থা হয়। ভেঙে পড়া ঘরবাড়ি, গাছপালার নীচে চাপা পড়ে মারা যান ৫০ জনেরও বেশি। প্রকৃতির তাণ্ডবে তেমনই ভেঙে পড়া কংক্রিটের ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে গিয়েছিল সেই কুকুরটি। কেউ টেরও পায়নি। চারপাশের ধ্বংসস্তূপ সরাতে সরাতে, অকস্মাত্‍‌ই তার সন্ধান মেলে।

এমন একটি মধুর মুহূর্ত যে আসতে পারে, ভাবতেও পারেননি উদ্ধারকারীরা। একমাস না খেয়ে থাকলে, দুর্বল সে হবে, সেটা স্বাভাবিক। কঙ্কালসার চেহারা হয়েছে তার। উঠে দাঁড়ানো তো দূরের কথা, পাশ ফেরারও ক্ষমতা নেই। উদ্ধারকারীদের উদ্দেশে কৃতজ্ঞতা জানাতে ভোলেনি সে। কৃতজ্ঞতায় অনবরত সে ল্যাজ নাড়িয়ে গেছে একাধিকবার।

প্রসঙ্গত, ক্যাটাগরি চার মাত্রার ঘূর্ণিঝড় হিসেবে আটলান্টিক মহাসাগরীয় দ্বীপপুঞ্জ বাহামায় আঘাত হানার কথা ছিল হারিকেন ডোরিয়ানের। সেই মতো আছড়ে পড়ে ঘূর্ণিঝড়টি। বাহামায় তাণ্ডব চালিয়ে, মার্কিন যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলের দিকে চলে যায় সেই হারিকেন। আবহাওয়াবিদদের আশঙ্কা সত্যি করে,বাহামাকে লন্ডভন্ড করে দিয়ে যায় সেটি। ঘূর্ণিঝড়ের শক্তি আঁচ করে ডরিয়ানকে ‘চরম বিপজ্জনক’ হিসেবে আখ্যায়িত করেছিলেন বিশেষজ্ঞরা। ২২৫ কিলোমিটার বেগে সেটি আছড়ে পড়ে বাহামায়।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.