জুমবাংলা ডেস্ক : নাটোরের নলডাঙ্গা উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে সংরক্ষিত নারী ওয়ার্ডের সাবেক মহিলা মেম্বার মোসা. আলেয়া বেগমের পথ অনুসরণ করে এবার পঞ্চম ধাপের নির্বাচনে একসঙ্গে তার তিন মেয়ে সংরক্ষিত নারী ওয়ার্ডের মহিলা মেম্বার নির্বাচিত হয়েছেন।

তিন বোন মেম্বার

Advertisement

নবনির্বাচিত এই তিন মেম্বার সিদ্ধান্ত নিয়েছেন— সেবা নেওয়ার জন্য কোনো ভোটারকে তাদের দ্বারে দ্বারে ঘুরতে হবে না। তারাই যাবেন ভোটারের ঘরে ঘরে। পৌঁছে দেবেন সব সরকারি সুযোগ-সুবিধা।

বারবার নির্বাচিত সাবেক মহিলা মেম্বার মোসা. আলেয়া বেগমের বড় মেয়ে মোসা. হালিমা বেগম (৪৩) নির্বাচিত হয়েছেন উপজেলার বিপ্র বেলঘড়িয়া ইউনিয়ন পরিষদের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ড থেকে। মেজ মেয়ে মোসা. নাসিমা বেগম (৪১) নির্বাচিত হয়েছেন একই ইউনিয়ন পরিষদের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে। আর ছোট মেয়ে মোসা. শাহনাজ পারভীন (৩৯) নির্বাচিত হয়েছেন একই উপজেলার ছাতনী ইউনিয়ন পরিষদের ৪, ৫ ও ৬নম্বর ওয়ার্ডে।

বড় মেয়ে মোসা. হালিমা বেগম যুগান্তরকে বলেন, তাদের মরহুম বাবা আব্দুস সাত্তার একবার মেম্বার নির্বাচনে দাঁড়িয়ে মাত্র দুই ভোটে পরাজিত হয়েছিলেন। তারা এখনও সেই কষ্ট ভোলেননি। তাদের মা আলেয়া বেগম বারবার সংরক্ষিত নারী ওয়ার্ডে মহিলা মেম্বার নির্বাচিত হয়েছেন। মানুষের সেবা করে তাদের দোয়া ও ভালোবাসা অর্জন করেছেন। মানুষের মুখে মুখে তার ভালো ব্যবহার ও বিপদে মানুষের পাশে দাঁড়ানোর গল্প ছড়িয়ে পড়ে। মায়ের মানবসেবা দেখেই তারা তিন বোন মানুষের সেবা করার সিদ্ধান্ত নেন। সেই থেকে তারা তিন বোন ভোটে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন।

আমাকে ভোটাররাই বেছে নেবে : আইভী

তিনি আরও বলেন, এলাকার মানুষ তাদের মন উজাড় করে ভোট দিয়েছেন। ব্যাপক ব্যবধানে নির্বাচিত করেছেন। এখন তারা প্রতিদিন এলাকার ঘরে ঘরে ঘুরে মানুষের সমস্যা শুনবেন তাদের পাশে দাঁড়াবেন। পৌঁছে দেবেন সব সরকারি সুযোগ-সুবিধা। তিন বোনের কৃষক স্বামীরা তাদের এই বিজয়ে রেখেছেন সক্রিয় ভূমিকা। তিন মেয়ের এমন বিপুল বিজয়ে দারুন খুশি তাদের মা আলেয়া বেগম।

স্থানীয় ছাতনী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি দুলাল সরকার বলেন, মায়ের পর এবার তার তিন মেয়ের এমন বিপুল বিজয়ে তারা উচ্ছ্বসিত। এলাকার সব শ্রেণিপেশার মানুষ তাদের পাশে রয়েছেন। সব মানুষ তাদের ভোট দিয়েছেন। তারা ভালোভাবে তাদের দায়িত্ব পালন করবেন বলে আমি আশাবাদী।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.