Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বের অধিকাংশ সমাজই পুরুষ শাসিত। সেক্ষেত্রে একজন পুরুষ চাইলে একাধিক বিয়ে করতে পারেন। কিন্তু হাতেগোনা কয়েকটি সমাজ ছাড়া নারীদের সমাজ নেই বললেই চলে। কিন্তু দক্ষিণ আফ্রিকা এবার যেন নারীদের সমাজই প্রতিষ্ঠা করতে চাইছে। আর তাই একজন নারী একাধিক বিয়ে করতে পারবে এমন সিদ্ধান্ত বাস্তবায়নের পরিকল্পনা নিয়েছে তারা। খবর দ্য ইন্ডিপেন্ডেন্টের।

দক্ষিণ আফ্রিকার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রস্তাবে অনুমোদন দিয়েছে। দেশটির সরকার দক্ষিণ আফ্রিকার বিবাহ আইনে পরিবর্তন আনতে চাচ্ছে। এরই অংশ হিসেবে এমন প্রস্তাব করেছে তারা। তবে এই ধরনের প্রস্তাবের পর রক্ষণশীল এবং ধর্মীয় গ্রুপগুলোর ব্যাপক চাপের মুখে পড়েছে দক্ষিণ আফ্রিকার সরকার। দক্ষিণ আফ্রিকায় পুরুষের বহুবিবাহের ক্ষেত্রে কোনও বাধা নেই।

দক্ষিণ আফ্রিকার বিরোধী নেতা আফ্রিকান ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক পার্টির (এসিডিপি) নেতা কেনেথ মেসহোয়ে বলছেন, নারীদের ক্ষেত্রেও এমন অধিকার দেয়া হলে ‘সমাজ ধ্বংস’ হয়ে যাবে। বেশ কয়েকজন তারকাও এমন প্রস্তাবের বিরোধিতা করেছেন। রিয়্যালিটি স্টার মুসা এমসেলেকু বলেছেন, এটা আফ্রিকার সংস্কৃতি ধ্বংস করে দেবে। ওই ব্যক্তিদের শিশুদের কি হবে? তারা কিভাবে তাদের পরিচয় জানবে?

মজার বিষয় হচ্ছে মুসার চারজন স্ত্রী রয়েছেন। বহুবিবাহ নিয়ে একটি অনুষ্ঠানও করেন তিনি। মুসা বলেন, নারীরা এখন পুরুষের ভূমিকা নিতে পারে না। এটা কখনও শোনা যায়নি। একজন নারী কি পুরুষের জন্য লুলা (স্ত্রীর দাম) পরিশোধ করবেন? একজন পুরুষ কি তার স্ত্রীর পদবী গ্রহণ করবেন? তবে দক্ষিণ আফ্রিকার স্বরাষ্ট্রমন্ত্রী অ্যারোন মোতসোয়ালেদি বলেছেন, এই বিতর্ক এখন ‘শব্দের যুদ্ধে’ পরিণত হয়েছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.