Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক এখনও উত্তাল উত্তর-পূর্ব ভারত, প্রতিবাদ ছড়াচ্ছে
আন্তর্জাতিক ওপার বাংলা স্লাইডার

এখনও উত্তাল উত্তর-পূর্ব ভারত, প্রতিবাদ ছড়াচ্ছে

By Shamim RezaDecember 13, 20192 Mins Read

এখনও উত্তাল উত্তর-পূর্ব ভারত, প্রতিবাদ ছড়াচ্ছে

Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : আন্দোলনে উত্তাল আসামে পুলিশের গুলিতে দুজনের মৃত্যু হল৷ তারপরেও আন্দোলন থামেনি৷ বরং আসাম থেকে তা দেশের অন্য রাজ্যে ছড়াচ্ছে৷ বৃহস্পতিবার থেকে কার্ফু জারি হয়েছে মেঘালয়েও৷ খবর ডয়চে ভেলের।

নাগরিকত্ব বিলের বিরুদ্ধে প্রতিবাদে উত্তাল গুয়াহাটিতে শুক্রবার সকাল থেকে শুরু হয়েছে দশ ঘণ্টার অনশন৷ পরিস্থিতি খারাপ দেখে দশ জেলায় মোবাইল ইন্টারনেট পরিষেবা শনিবার পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ তবে গুয়াহাটি ও ডিব্রুগড়ে কার্ফু দুপুর একটা পর্যন্ত শিথিল করা হয়েছে৷ গুয়াহাটি, তিনসুকিয়া, ডিব্রুগড়ে সেনা মোতায়েন করা হয়েছে৷ এই পরিস্থিতিতে জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে তাঁর ভারত সফর বাতিল করেছেন৷ কারণ, মোদীর সঙ্গে তাঁর শীর্ষ বৈঠক আসামেই হওয়ার কথা ছিল৷ অসম প্রতিদিনের প্রবীণ সাংবাদিক আশিস গুপ্ত ডয়চে ভেলেকে জানিয়েছেন, ”শুক্রবার সকালেও গুয়াহাটিতে বেশ কিছু জায়গায় টায়ার পোড়ানো হয়েছে৷ আসামের ছাত্র দল আসুর ডাকে দশ ঘন্টার অনশন শুরু হয়ে গিয়েছে৷ বুদ্ধিজীবীরাও অনশনে যোগ দিয়েছেন৷ তবে তাঁরা সকলেই শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানানোর জন্য আবেদন জানিয়েছেন৷ বিক্ষোভকারীদের অভিযোগ, তাঁদের বদনাম করার জন্য কিছু লোক উদ্দেশ্যমূলকভাবে হিংসার আশ্রয় নিয়েছে৷”

আসামসহ উত্তর পূর্বের বিভিন্ন রাজ্যে প্রচুর পর্যটক আটকে পড়েছেন৷ যার মধ্যে বড় অংশ পশ্চিমবঙ্গ থেকে গিয়েছেন৷ কাজিরাঙ্গায় আটকে পড়া এমনই এক পর্যটক সুজন পাঠক ডয়চে ভেলেকে জানিয়েছেন, ”শুক্রবার সন্ধ্যায় আমার কলকাতায় ফেরার বিমান ছিল গুয়াহাটি থেকে৷ কিন্তু কাজিরাঙ্গা থেকে একটা গাড়িও গুয়াহাটি যাচ্ছে না৷ আমরা পুরোপুরি আটকে পড়েছি৷ সরকার কিছুই করছে না৷ এর আগে মেঘালয়ে ছিলাম৷ সেখানে যাওয়ার একদিন পরেই বনধ শুরু হয়ে যায়৷ সব দোকান বন্ধ ছিল৷ কিছু হোটেলে ঝাঁপ ফেলে খেতে দিয়েছিল বলে অভুক্ত থাকতে হয়নি৷”

নাগরিকত্ব বিল নিয়ে প্রতিবাদ শুধু উত্তর-পূর্বে হচ্ছে তা নয়, বরং তা দেশের অনেক রাজ্যেই ছড়িয়েছে৷ পশ্চিমবঙ্গ, উত্তর প্রদেশ, দিল্লির পর শুক্রবার তামিলনাড়ুতে ডিএমকে কর্মীরা নাগরিকত্ব বিলের প্রতিবাদে পথে নেমেছেন৷ পশ্চিমবঙ্গ, পাঞ্জাব এবং কেরালা সরকার নাগরিকত্বসংশোধনী আইন চালু করবে না, এমন বার্তা দিয়ে রেখেছে৷ রাজ্যসভায় বিতর্কের জবাব দিতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অবশ্য বলেছিলেন, সারা দেশে নতুন আইন চালু হবে৷ কোনও রাজ্য তা চালু করবে না, এটা হতে পারে না৷

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
netanyahu

মেসি নন; কাকে আর্জেন্টিনার ‘আসল সুপারস্টার’ মনে করেন নেতানিয়াহু?

July 10, 2026
Trump

ফ্লোরিডার পাম বিচ বিমানবন্দরের নতুন নাম ‘ট্রাম্প বিমানবন্দর’

July 10, 2026
Techer

ছাত্রকে নিয়মিত খোলামেলা ছবি পাঠাতেন যুক্তরাষ্ট্রের এই শিক্ষিকা

July 9, 2026

Latest News

netanyahu

মেসি নন; কাকে আর্জেন্টিনার ‘আসল সুপারস্টার’ মনে করেন নেতানিয়াহু?

Trump

ফ্লোরিডার পাম বিচ বিমানবন্দরের নতুন নাম ‘ট্রাম্প বিমানবন্দর’

Techer

ছাত্রকে নিয়মিত খোলামেলা ছবি পাঠাতেন যুক্তরাষ্ট্রের এই শিক্ষিকা

মাংসখেকো

ইউরোপ জুড়ে আতঙ্ক ছড়াচ্ছে ‘মাংসখেকো’ ব্যাকটেরিয়া!

মামদানি

মিশরের সঙ্গে ডাকাতি হয়েছে : মামদানি

প্রধানমন্ত্রী

সরকারি হিসাবে ৭ লাখ দেখালেও গাছ লাগানো হয়েছে ২ লাখ : প্রধানমন্ত্রী

৯০০ সাপ

বন্যায় ভেসে গেল খামার, পালাল ৯০০ সাপ

পাঁচজন ক্রুসহ পাকিস্তানের একটি কার্গো প্লেন নিখোঁজ

PM

প্রধানমন্ত্রী ঢাকা মেডিকেলে যাচ্ছেন শনিবার, উচ্ছ্বসিত শিক্ষার্থীরা

সতর্ক করল ইরান

প্রতিবেশী দেশগুলোকে সতর্ক করল ইরান

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa