Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home এখনও ৬ রাজ্যের ওপর নির্ভর করছে ট্রাম্প-বাইডেনের ভাগ্য
আন্তর্জাতিক

এখনও ৬ রাজ্যের ওপর নির্ভর করছে ট্রাম্প-বাইডেনের ভাগ্য

By Shamim RezaNovember 4, 20202 Mins Read
Advertisement

আন্তর্জাতিক ডেস্ক : হাড্ডাহাড্ডি লড়াই। সরল দোলকের মতো দুলছে ডনাল্ড ট্রাম্প আর জো বাইডেনের ভাগ্য। হিসাবের খাতা এদিক-ওদিক হচ্ছে বারবার। জটিল হিসাবে কে হচ্ছেন যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট তা অনিশ্চিত। জো বাইডেন ইলেকটোরাল কলেজ ভোটে ২৩৮টিতে জয় পেয়েছেন। ডনাল্ড ট্রাম্প পেয়েছেন ২১৩টি ভোট। বিজয়ী হতে হলে একজন প্রার্থীকে কমপক্ষে ২৭০টি ইলেকটোরাল কলেজ ভোট পেতে হয়। সেই হিসাবে বাইডেনকে পেতে হবে আরো ৩২টি আসন।

ট্রাম্পকে পেতে হবে ৫৭ আসন। এই অবস্থায় ফল ঘোষণার বাকি আছে ৬টি রাজ্যে। এগুলো হলো উইসকনসিন, মিশিগান, পেনসিলভ্যানিয়া, মেইনে, নর্থ ক্যারোলাইনা ও জর্জিয়া। এর মধ্যে উইসকনসিনে জো বাইডেন এগিয়ে আছেন সামান্য ভোটের ব্যবধানে। সেখানে বাইডেন পেয়েছেন শতকরা ৪৯.৪ ভাগ ভোট। ট্রাম্প পেয়েছেন শতকরা ৪৯.১ ভাগ ভোট। এ রাজ্যে মোট ইলেকটোরাল কলেজ ভোট ১০টি। নর্থ ক্যারোলাইনায় জো বাইডেন ভোট পেয়েছেন শতকরা ৪৮.৭ ভাগ। ট্রাম্প পেয়েছেন ৫০.১ ভাগ। এখানে আছে ১৫টি ইলেকটোরাল কলেজ ভোট। জর্জিয়াতে বাইডেন পেয়েছেন ৪৮.৩ ভাগ ভোট। ট্রাম্প পেয়েছেন ৫০.৫ ভাগ। এখানে ইলেকটোরাল কলেজ ভোট আছে ১৬টি। তবে মেইনে বিজয়ী হয়েছেন বাইডেন। সেখানে আছে ৪টি কলেজিয়েট ভোট। সব মিলে বাইডেনের ঘরে জমা পড়েছে ২৩৮ ভোট। এ রাজ্যগুলোতে এখন চলছে মেইলে দেয়া এবং আগাম ভোট গণনা। নির্বাচনের কয়েকদিন আগেই বিভিন্ন সংবাদ মাধ্যম খবর দিচ্ছিল, যারা আগাম ভোট বা মেইলে ভোট দিয়েছেন তার মধ্যে বেশির ভাগই ডেমোক্রেট সমর্থক।

যদি তাই হয়, তাহলে এই ৬টি রাজ্যে সামান্য পিছিয়ে থাকা জো বাইডেন ঝলক মারতে পারেন। পেতে পারেন নাটকীয় জয়। উইসকনসিন, নর্থ ক্যারোলাইনা, জর্জিয়া ও মিশিগান মিলিয়ে মোট ইলেকটোরাল কলেজ ভোট আছে ৫৭টি। বাইডেনের জয়ের জন্য এত কলেজ ভোট প্রয়োজন নেই। তার আর ৩২টি ভোট হলেই চলে। মেইলের ভোটগুলো গণনা হলে তার জন্য এই ৩২টি ভোট সংগ্রহ অসম্ভব নয়। ফলে আশা না ছেড়ে তিনি নেতাকর্মী, সমর্থকদের শান্ত থাকার আহ্বান জানিয়েছেন।

এমন অবস্থায় ‘জালিয়াতির’ অভিযোগ তুলে সুপ্রিম কোর্টে যাওয়ার ঘোষণা দিয়েছেন ডনাল্ড ট্রাম্প। এসব রাজ্যে লাখ লাখ ভোট গণনার বাকি থাকতেই তিনি নিজের বিজয় ঘোষণা দিয়েছেন। তার এ ঘোষণাকে ডেমোক্রেট দলের প্রচারণা ব্যবস্থাপক জেন ও’ম্যালি ‘গর্হিত, নজিরবিহীন এবং ত্রুটিপূর্ণ’ বলে মন্তব্য করেছেন।

এরই মধ্যে তিনি ‘বড় জয়’ ঘোষণা দেয়ার বিষয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন। এ বিষয়ে তার একটি বিবৃতি দেয়ার কথা রয়েছে। অন্যদিকে জো বাইডেন বলেছেন, এখনও জয়ের আশা শেষ হয়ে যায়নি।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
গাদ্দাফির ছেলে

গাদ্দাফির ছেলেকে গুলি করে হত্যা

February 4, 2026
সদস্য নিহত

পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ২২ সেনাসহ নিহত ২৫৫

February 4, 2026
গুলিবিদ্ধ হয়ে নিহত

লিবিয়ায় মুয়াম্মার গাদ্দাফির ছেলে সাইফ আল-ইসলাম নিহত

February 4, 2026
Latest News
গাদ্দাফির ছেলে

গাদ্দাফির ছেলেকে গুলি করে হত্যা

সদস্য নিহত

পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ২২ সেনাসহ নিহত ২৫৫

গুলিবিদ্ধ হয়ে নিহত

লিবিয়ায় মুয়াম্মার গাদ্দাফির ছেলে সাইফ আল-ইসলাম নিহত

এপস্টেইন

সাপ আর ভারতীয় একসঙ্গে পেলে আগে ভারতীয়কে মারো, এপস্টেইন নথিতে কূটনীতিকের মন্তব্য

jeffrey epstein files bangla

এপস্টেইন ফাইল কী? যে কারণে এটি বিশ্বব্যাপী এত আলোচিত

ভারতীয় পণ্যে শুল্ক

ভারতীয় পণ্যে শুল্ক কমানোর ঘোষণা যুক্তরাষ্ট্রের

ইটালি

নাগরিকত্ব আইনে বড় পরিবর্তন আনছে ইতালি

হাসিনার নাম

এপস্টেইন ফাইলে শেখ হাসিনার নাম, চাঞ্চল্যকর আরও তথ্য ফাঁস

যুক্তরাষ্ট্র ও ইরান

চলমান হামলার হুমকির মধ্যেই তুরস্কে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র ও ইরান

রাশিয়া

ইরানের ইউরেনিয়াম সংরক্ষণে আগ্রহী রাশিয়া

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.