আন্তর্জাতিক ডেস্ক : ভারতের আসামে নাগরিকপঞ্জি করে লাখ লাখ মানুষকে ‘পরিচয়হীন’ করার প্রতিবাদে চলছে হরতাল কর্মসূচি। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) ‘অল আসাম কোচ রাজবংশী সম্মিলনী’ ১২ ঘণ্টার এই হরতালের ডাক দেয়।

Advertisement
গত ৩১ আগস্ট প্রকাশিত হয় আসামের চূড়ান্ত নাগরিক তালিকা বা এনআরসি। প্রায় ৩ কোটি ৩০ লাখ আবেদনকারীর মধ্যে তালিকায় স্থান পেয়েছেন ৩ কোটি ১১ লাখ নাগরিক। অর্থাৎ প্রায় ১৯ লাখ বসবাসকারী চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়েছেন। তারা আগামী ১২০ দিনের মধ্যে আপিলের সুযোগ পাবেন।
ইতোমধ্যে আসামের নাগরিক তালিকা থেকে বাদ পড়া মানুষদের জন্যে সেখানে একটি ডিটেনশন সেন্টার তৈরি হচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



