Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় এফবিসিসিআই’র রংপুর স্বাস্থ্য বিভাগকে করোনার চিকিৎসাসামগ্রী প্রদান
জাতীয় বিভাগীয় সংবাদ

এফবিসিসিআই’র রংপুর স্বাস্থ্য বিভাগকে করোনার চিকিৎসাসামগ্রী প্রদান

By জুমবাংলা নিউজ ডেস্কJuly 27, 2021Updated:July 27, 20212 Mins Read

এফবিসিসিআই’র রংপুর স্বাস্থ্য বিভাগকে করোনার চিকিৎসাসামগ্রী প্রদান

Advertisement

জুমবাংলা ডেস্ক: দেশের ব্যবসায়ী ও শিল্পপতিদের শীর্ষ সংগঠন দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স এ্যান্ড ইন্ডাষ্ট্রি (এফবিসিসিআই) এর পক্ষ থেকে মঙ্গলবার করোনা রোগীর সুচিকিৎসার জন্য রংপুর স্বাস্থ্য বিভাগকে উন্নতমানের আধুনিক চিকিৎসা সামগ্রী ও মেশিনারীজ প্রদান করা হয়েছে।

রংপুর চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাষ্ট্রি (আরসিসিআই)’র কনফারেন্স রুমে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এফবিসিসিআই’র  সিনিয়র সহ-সভাপতি, বাংলাদেশ চেম্বার অব কমার্স (বিসিআই)-এর সাবেক সভাপতি ও রংপুর চেম্বারের সাবেক সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু এসব চিকিৎসা সামগ্রী ও মেশিনারীজ হস্তান্তর করেন।

রংপুর স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে এফবিসিসিআই কর্তৃক প্রদত্ত প্রাপ্ত ১০টি অক্সিজেন সিলিন্ডার (ফুল সেট), দু’টি হাইফ্লো ন্যাজাল ক্যানোলা (ফুল সেট), দু’টি অক্সিজেন কনসেনট্রেটর মেশিনসহ অন্যান্য চিকিৎসা সামগ্রী ও মেশিনারীজ গ্রহন করেন রংপুর বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. মো. মোতাহারুল ইসলাম।

এছাড়াও, উক্ত অনুষ্ঠানে রংপুর চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাষ্ট্রি’র পক্ষ থেকে রংপুরের বিভিন্ন ডেডিকেটেড করোনা হাসপাতালের করোনা রোগীদের জন্য ৫০টি বালিশ ও ৫০টি বেড শীট হস্তান্তর করা হয়।

ক্রমাবনতিশীল করোনা পরিস্থিতির প্রেক্ষিতে সম্পূর্ণরূপে স্বাস্থ্যবিধি মেনে আয়োজিত উক্ত অনুষ্ঠনে সভাপতিত্ব করেন রংপুর চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাষ্ট্রি’র সভাপতি মোস্তফা সোহরাব চৌধুরী টিটু।

এ সময় বক্তৃতাকালে রংপুর বিভাগীয় পরিচালক  ডা. মো. মোতাহারুল ইসলাম বিভিন্ন সরকারী হাসপাতালে ভর্তি হওয়া করোনা রোগীদের জীবন রক্ষার্থে রংপুর স্বাস্থ্য বিভাগকে উন্নতমানের আধুনিক চিকিৎসা সামগ্রী ও মেশিনারীজ প্রদান করার জন্য এফবিসিসিআই এর প্রতি কৃতজ্ঞতা জানান।

রংপুর বিভাগীয় উপ-পরিচালক (স্বাস্থ্য) ডা. আবু মো. জাকিরুল ইসলাম, রংপুরের সিভিল সার্জন ডা. হিরম্ব কুমার রায়, রংপুর চেম্বারের সিনিয়র সহ-সভাপতি মো. আইজুল ইসলাম মিন্টু এবং সহ-সভাপতি মন্জুর আহমেদ আজাদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে এফবিসিসিআই’র  সিনিয়র সহ-সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু বলেন, করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সরকারের পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে এফবিসিসিআই দেশব্যাপী করোনা সংক্রমনের শিকার মানুষের পাশে দাঁড়ানোর উদ্যোগ নিয়েছে। সারা দেশের ব্যবসায়ীগন তাদের নিজ নিজ অবস্থান থেকে এ ব্যাপারে এগিয়ে আসবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি বলেন, সারাদেশে এফবিসিসিআই’র পক্ষ থেকে ৬৪ টি জেলা পর্যায়ের চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাষ্ট্রিসহ আরো ৪৫০ টি এসোসিয়েশনের মাধ্যমে এক কোটি ফেস মাস্কসহ দু’হাজার অক্সিজেন সিলিন্ডার, দুশ’ হাই-ফ্লো ন্যাজেল ক্যানোলা, দু’শ অক্সিজেন কনসেনট্রেটর মেশিন বিতরণ এবং বিভিন্ন হাসপাতালের সামনে অক্সিজেন বুথ স্থাপনের উদ্যোগ নেয়া হয়েছে।

জরুরি চিকিৎসা সরঞ্জামাদি প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রংপুর চেম্বার পরিচালনা পর্ষদের কর্মকর্তা ও পরিচালকবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। সূত্র: বাসস

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
Atok

জিয়াউর রহমান হত্যায় জড়িত মেজর (অব.) মোজাফফর ৪৫ বছর পর আটক

July 16, 2026
সেনাপ্রধান

দেশের যেখানে সেনা অবস্থান, সেখানেই হবে বৃক্ষরোপণ : সেনাপ্রধান

July 16, 2026
ডিএমপি

জুলাই আন্দোলন নিয়ে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করলে ব্যবস্থা : ডিএমপি

July 16, 2026

Latest News

Atok

জিয়াউর রহমান হত্যায় জড়িত মেজর (অব.) মোজাফফর ৪৫ বছর পর আটক

সেনাপ্রধান

দেশের যেখানে সেনা অবস্থান, সেখানেই হবে বৃক্ষরোপণ : সেনাপ্রধান

ডিএমপি

জুলাই আন্দোলন নিয়ে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করলে ব্যবস্থা : ডিএমপি

হাইকোর্ট

তালাকের অজুহাতে নাবালক সন্তানের ভরণপোষণ এড়ানো যাবে না : হাইকোর্ট

জ্বালানি তেলের মজুত

জ্বালানি তেলের মজুত সক্ষমতা বাড়াতে ডিপো নির্মাণের উদ্যোগ

স্বরাষ্ট্রমন্ত্রী

কিছু মহল সরকারকে বিব্রত করতে চায়: স্বরাষ্ট্রমন্ত্রী

মামলার তদন্ত শেষ হয়নি

৮৬% মামলার তদন্ত শেষ হয়নি, ভুল বর্ণনাসহ নানা কারণের কথা বলছে পুলিশ

বৃষ্টির তীব্রতা

শনিবার থেকে বাড়তে পারে বৃষ্টির তীব্রতা

Manikganj

অতিরিক্ত জেলা প্রশাসক ও ব্যবসায়ীর বিরুদ্ধে প্রমাণহীন অভিযোগ, পরে প্রত্যাহার

বিমানের কেবিন ক্রু শিমু

মিথ্যা মামলা দেওয়ায় ফাঁসলেন বিমানের কেবিন ক্রু শিমু

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa