জুমবাংলা ডেস্ক : চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রুশ আগ্রাসন শুরুর পর রাশিয়ার বিরুদ্ধে ব্ল্যাকমেইল কিংবা বিশ্বকে জিম্মি করার অভিযোগ করে আসছে কিয়েভ ও পশ্চিমা বিশ্ব। তবে এবার ইউক্রেনের বিরুদ্ধেই ইউরোপকে জিম্মি করার অভিযোগ আনল রাশিয়া। বার্তা সংস্থা রয়টার্স সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এবার ইউক্রেনের বিরুদ্ধে ইউরোপকে জিম্মি করার অভিযোগ

রাশিয়ার অভিযোগ, ইউরোপের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে গোলাবর্ষণ করে ইউক্রেন ‘ইউরোপকেই জিম্মি’ করেছে।

এ ব্যাপারে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেন, তারা পুরো ইউরোপকে জিম্মি করছে।

চলতি বছরের মার্চে জাপোরিঝিয়া দখলে নেয় রাশিয়া। যদিও এখনো ওই পারমাণবিক কেন্দ্রটিতে ইউক্রেনের কর্মীরাই কাজ করে যাচ্ছে।

সেখানে হামলার চালানোর জন্য ইউক্রেন ও রাশিয়া পরস্পরকে দুষছে। ইউক্রেনের দাবি রাশিয়ার আক্রমণে বিদ্যুৎ কেন্দ্রের তিনটি বিকিরণ সেন্সর ক্ষতিগ্রস্ত হয়েছে এবং একজন কর্মী আহত হয়েছে

এদিকে, জাপোরিঝিয়া উড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে রাশিয়া ‘পুরো বিশ্বকে ব্ল্যাকমেইল করছে’ বলে দাবি করেছেন ইউক্রেনের পারমাণবিক সংস্থা এনারহোয়াটম।

মেসেজিং অ্যাপ টেলিগ্রামের একটি পোস্টে এনারহোটম জানায়, রাশিয়ার বিকিরণ, রাসায়নিক ও জৈবিক প্রতিরক্ষা বাহিনীর প্রধান মেজর জেনারেল ভ্যালেরি ভ্যাসিলিভ বলেছেন, ‘সেখানে (জাপোরিঝিয়া) হয় রাশিয়ান ভূমি বা একটি দগ্ধ মরুভূমি থাকবে‘।

ভাসিলিভ জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সব গুরুত্বপূর্ণ স্থাপনা উড়িয়ে দেওয়ার দাবি করেছেন বলেও ওই পোস্টে এনারহোটম জানিয়েছে।

অন্যদিকে, জাপানের টোকিওতে মহাসচিব গুতেরেস বলেছেন, পারমাণবিক  যুদ্ধ শুরু হলে কোনো কিছু করার জন্য ‘সম্ভবত জাতিসংঘই থাকবে না।’

জাপানের এক সাংবাদিক ইউক্রেনে রাশিয়ার সম্ভাব্য পারমাণবিক আক্রমণ সম্পর্কে জিজ্ঞেস করলে এমন মন্তব্য করেন গুতেরেস।

তিনি বলেছেন, আমার বিশ্বাস যদি পারমাণবিক অস্ত্র ব্যবহার করা হয় , সম্ভবত জাতিসংঘ থাকবে না, কোনো কিছু করতে।

তিনি আরও বলেছেন,  কোনো ধরনের পারমাণবিক যুদ্ধ মানে ‘বিশ্ব ধ্বংস’ হবে।

চিহ্নিত হয়েছে ‘দুর্বল’ ১০ ব্যাংক, তালিকায় প্রথম যে ব্যাংকের নাম

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.