
দণ্ডিত যুবকের নাম শিমুল শেখ। তিনি ময়মনসিংহের গৌরীপুর উপজেলার বারআনি গ্রামের মাহতাব শেখের ছেলে। দুর্গাপুর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, রোববার বিকালে ঢাকা থেকে বিআরটিসি বাসে কর্মস্থল দুর্গাপুরে আসছিলেন ইউএনও। পথে শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের শ্যামগঞ্জ মোড় থেকে ওই বখাটে যুবক বাসটিতে উঠেন। বাসে উঠার পর থেকেই যুবকটি ইউএনও ফারজানা খানমকে নানাভাবে উত্যক্ত করছিলেন।
বখাটেপনা না করতে ইউএনও ওই যুবকটিকে নিষেধ করেন। বাসের হেলপারও শিমুলকে নিষেধ করেন। কিন্তু শিমুল তাতে কর্ণপাত না করে উত্যক্ত করতে থাকেন। পরে ইউএনও বিষয়টি থানায় জানালে বাসটি দুর্গাপুর বাসট্যান্ডে থামার পর শিমুলকে গ্রে*প্তার করে পুলিশ।
পরে রাত সাড়ে ১০টার দিকে ভ্রাম্যমাণ আদালত শিমুলকে এক মাসের কারাদ*ণ্ড দিয়ে কা*রাগারে পাঠায়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



