
কয়েক দিন আগেই ৩৭০ অনুচ্ছেদ রদ নিয়ে জাতির উদ্দেশে ভাষণ দিয়েছিলেন মোদি। কাশ্মীরের সামগ্রিক উন্নয়ন, স্থায়ী শান্তি ও সমৃদ্ধির বার্তা দিয়ে উপত্যকার মানুষের পাশে থাকার আশ্বাস দিয়েছিলেন। তবে গতকালের ভাষণে প্রধানমন্ত্রী বলেন, ‘৭০ বছরে যে কাজ হয়নি, দ্বিতীয়বার সরকারে আসার পরই ৩৭০ ও ৩৫-এ অনুচ্ছেদ বিলোপের বিল ভারতীয় সংসদের উভয় কক্ষেই দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে পাস হয়েছে। এর অর্থ- সবার মনেই এটা ছিল, সবাই চাইছিলেন। কিন্তু শুরু কে করবে, সেটাই ঠিক হয়নি। জম্মু-কাশ্মীর পুনর্গঠন বিলও আমরা পাস করেছি।’
মোদি বলেন, ‘৭০ বছরে প্রায় সব সরকার কিছু না কিছু চেষ্টা করেছে। কিন্তু কাঙ্ক্ষিত ফল আসেনি। যখন ফল আসে না, তখন নতুন করে ভাবতে হয়। জম্মু-কাশ্মীর ও লাদাখের নাগরিকদের আশা-আকাঙ্ক্ষা পূরণ হোক, এটা আমাদের সবার দায়িত্ব। এই দায়িত্ব পালনে যত বাধা এসেছে, আমরা সেগুলো দূর করার চেষ্টা করছি।’
এর পরেই বিরোধীদের উদ্দেশে ভারতের প্রধানমন্ত্রী অভিযোগ তোলেন, গত ৭০ বছর আপনাদের চেষ্টা শুধু বিচ্ছিন্নতাবাদকে শক্তি জুগিয়েছে, সন্ত্রাসবাদের জন্ম দিয়েছে, পরিবারতন্ত্রকে পুষেছে আর দুর্নীতি-স্বজনপ্রীতিকে আরও শক্তিশালী করেছে। যার ফলে কাশ্মীরের নারীদের অধিকার মিলত না, দলিত ভাইবোনদের অধিকার মিলত না। এখন সব সুযোগ সবার জন্য খুলে যাবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



